এখনও গরিবের টাকায় পূর্ণ হচ্ছে এনবিআরের কোষাগার -চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোষাগার এখনও গরিবের টাকায় পূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান খান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর একটি হোটেলে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত¦াবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক নীতি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ধনীদের ট্যাক্স যতটা আদায় করার কথা ছিল, আমরা আদায় করতে পারিনি। আমাদের কোষাগার এখনও গরিবের টাকায় পূর্ণ হচ্ছে।
একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে রাজনীতিবিদদের সৎভাবে উপার্জনের পথ তৈরি করতে হবে, অসৎভাবে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
সরকার মূল্যস্ফীতি নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের লোভ কমাতে কাজ করতে হবে। সরকারকে বাজারে লোক দেখানো মনিটরিং বন্ধ করতে হবে।
প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন সারজিস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।