এক মাস পানিশূন্য কলকাতার মুসলিম কলোনি
আল ইহসান ডেস্ক:
কলকাতার বুকে দীর্ঘ এক মাস ধরে খাবার পানি তীব্র হাহাকার। শহরের কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির প্রায় ৫,০০০ মুসলমান গত এক মাস ধরে পানি পাচ্ছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিত্যদিনের কাজের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয়দের পাশ্ববর্তী নদীর ওপর নির্ভর করতে হচ্ছে।
কলকাতা পুরসভার (কেএমসি) ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জ্যোতিনগর কলোনি, যা স্থানীয়ভাবে 'মোল্লা পাড়া' নামেও পরিচিত। গত ৬০ বছর ধরে এখানে মূলত মুসলিমদের বাস, পাশাপাশি বেশ কিছু হিন্দু পরিবারও বসবাস করে। এখানকার বেশিরভাগ মানুষ নির্মাণ শ্রমিক বা বোতল গলানোর কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয়রা জানান, গত ২৭ জুলাই কলকাতা পুরসভার কর্মীরা কলোনিতে পানির পাইপলাইনের মেরামতির কাজ করতে আসেন। ২৯ জুলাই কাজ শেষ হয় এবং বাসিন্দারা পানিও পান। কিন্তু ওইদিন রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎ করেই পানির সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযোগ, একই রাস্তার ধারে থাকা হিন্দু অধ্যুষিত কলোনিগুলোতে পানি সরবরাহ স্বাভাবিক থাকলেও, মোল্লা পাড়ার ৬টি পানির কলই গত এক মাস ধরে শুকনো। এমনকি পরের দিন কলোনির রাস্তার আলোও নিভিয়ে দেওয়া হয়েছিল।
এদিকে পাশ্ববর্তী নদী গঙ্গার দূষিত পানি ব্যবহারের ফলে শিশু ও বয়স্কদের মধ্যে জ্বর, মাথাব্যথা এবং চর্মরোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। কাদামাখা পিচ্ছিল ঘাটে পা পিছলে অনেকেই মারাত্মক আহত হয়েছেন।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।