এক মাছেই কোটিপতি তরুণ
, ১৩ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বড়শি দিয়ে এক মাছ ধরেই কোটিপতি হয়েছে এক তরুণ। সম্প্রতি অস্ট্রেলিয়ায় নর্দান টেরিটোরি রাজ্যে এ ঘটনা ঘটেছে। ভেটকি প্রজাতির এই মাছের নাম বারামুন্ডি। এমনিতে মাছটির বাজারমূল্য খুব বেশি নয়, কিন্তু মাছটি ছিল বিশেষ। কারণ, এর সঙ্গে লাগানো ছিল বিশেষ একটা শনাক্তকরণ যন্ত্র।
‘মিলিয়ন ডলার ফিশ’ প্রতিযোগিতার আওতায় মাছটি নদীতে ছাড়া হয়েছিল। বলা হয়েছিল, যিনি মাছটি ধরতে পারবেন, তিনি পাবেন ১০ লাখ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি টাকায় ৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার (১ অস্ট্রেলীয় ডলার=৭৭ টাকা)।
৯ বছর ধরে রাজ্যটির প্রতি পর্যটকদের আকর্ষণ তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। প্রতিবছর অক্টোবরে এ রকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয়। যার পুরস্কারমূল্য ১০ হাজার, ২০ হাজার ও ১ মিলিয়ন ডলার। প্রতিযোগিতা চলে মার্চ মাস পর্যন্ত। তবে এ বছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয়। আর কি কা-, প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে এই তরুণের বড়শিতে।
এক মাছেই কোটিপতি হওয়া তরুণের নাম পেইন (১৯)। সে স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা। মাছটিকে ধরার পর সে ভেবেছিলো এটা কোনো তেলাপিয়া মাছ। পরে তার বোন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি দেখে বুঝতে পারে মাছটির কদর। এরপর প্রতিযোগিতা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা তৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলনের আয়োজনে করে পেইনকে ১০ লাখ ডলারের চেক দেয়।
হঠাৎ পাওয়া এই অর্থ দিয়ে কি করবে সে, এমন প্রশ্নের জবাবে সে বলেছে, ‘আমরা অনেক বড় পরিবার। আট সদস্য আমাদের। এত ডলার আমাদের কল্পনাতীত। আমি অনেক খুশি। আমি যা খুশি কিনতে পারব, এমনকি মা-বাবার আবাসন ঋণ পরিশোধেও ওই অর্থ কাজে লাগবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












