সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রতিদিন সারা দেশ থেকে ঢাকায় আসার পথে শত শত মুরগি মারা যায়। মরে যাওয়ার পরও এসব মুরগি ফেলে দেওয়া হয় না। প্রশ্ন হলো তাহলে এসব মুরগি কি করা হয়?
মরা মুরগি সংগ্রহকারীরা বলছেন, মাছের খামারিদের কাছে তারা এসব মুরগি বিক্রি কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা বিগত চারটি সংসদের তুলনায় সর্বোচ্চ। এমনটি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা আরও জানায়, নতুন সংসদের বিএনপির সংসদ সদস্যদের মধ্যে ৬২.০২ শতাংশ এবং জামাতের ১৫.৯৪ শতাংশ দায় ও ঋণগ্রস্ত।
এদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শত কোটিপতি রয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে টিআইবি জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ আর্থিকভাবে স্বল্প আয়ের। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার কম, যা মোট প্রার্থীর ৪১.০৬ শতাংশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বল্প আয়ের এই প্রার্থীদের পাশাপাশি আরো ৭৪১ জন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট এক হাজার ৯৮১ জন প্রার্থীর মধ্যে ৮৯১ জনই কোটিপতি। এক্ষেত্রে তাদের অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটির তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অস্থাবর ও স্থাবর সম্পদের মোট মূল্যের ভিত্তিতে ২৭ প্রার্থী শত-কোটিপতি। প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮.৫২ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ ১৭ হাজার ৪৭১.৬৭ কোটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তারও বেশি অর্থ জমা আছে এমন হিসাবের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ তথ্য বলছে, ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছে– এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব এক লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
খাত সংশ্লিষ্টদের মতে, নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চাপে পড়েছে। সংসারের ব্যয় সামাল দিতে অনেকেই আগের সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। ফলে ব্যাংকিং খাতে ছোট অঙ্কের আমানত কমার প্রবণতা দেখা যাচ্ছে।
বিপরীতে সমা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেলথার জানিয়েছিলো, ২০২৪ সালে দেশটির প্রায় ১,৭০০ কোটিপতি নাগরিক ইসরাইল ছেড়ে পালিয়ে গেছে। তারা তাদের সম্পদ নিয়ে অন্য দেশে পালিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে ইসরাইলের অর্থনীতির জন্য বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
ব্রিটিশ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস এবং দক্ষিণ আফ্রিকা ভিত্তিক ডেটা ইন্টেলিজেন্স সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইসরাইলের তেল আবিব ও হারসলিয়ায় ২২,৬০০ কোটিপতি বসবাস করতো, যা ২০২৩ সালের তুলনায় ১,৭০০ জন কম। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে সুলতানপুর বড়ইপাড়া গ্রাম। এই গ্রামের বাসিন্দা চাষি আব্দুল গফুর মিয়া।
নেপিয়ার ঘাস চাষ করে দিনমজুর থেকে কোটিপতি বনে গেছেন তিনি। ওই চাষির দেখানো পথে হেঁটে গ্রামের দুই শতাধিক কৃষক এখন লাখোপতি। বর্তমানে গ্রামটির প্রায় সবাই কমবেশি ঘাস চাষে জড়িত। ফলে গ্রামটিকে এখন মানুষ ‘ঘাসের গ্রাম’ নামে চেনে।
আব্দুল গফুর মিয়ার সফলতার গল্প শুনতে চাইলে তিনি বলেন, এলাকার এক খামারি পরামর্শে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে নেপিয়ার জাতের ঘাসের চারা সংগ্রহ করে ১০ শতক বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মধ্যপাড়া গ্রামের মৃত ছাকাত প্রামানিকের ছেলে দরিদ্র পরিবারের সন্তান নুর আলী (৪৭)। করতো মিস্ত্রির কাজ। বাড়ি বলতে ছিল আধাপাকা টিনের ঘর। অথচ ১০ বছরের ব্যবধানে সে বনে গেলেি কোটিপতি । শুধু তাই নয়, আধা পাকা টিনের ঘরের জায়গায় এখন বিশাল তিনতলা বাড়ি। যার মূল্য কোটি টাকার উপরে।
অভিযোগ উঠেছে, এনজিওর ব্যবসা করে বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করে সে এত সম্পদের মালিক হয়েছে। তার প্রতারণার শিকার হয়ে তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও সমবায় অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও সুফল পাচ্ছে না ভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজির অভিযোগে গুলশান থেকে গ্রেপ্তার হওয়া সমন্বয়ক পরিচয়দানকারী রিয়াদসহ পাঁচজন শুধু চাঁদাবাজিই নয়, তারা মাদক সিন্ডিকেটেরও সদস্য। এ ধরনের শতাধিক তরুণ সমন্বয়ক পরিচয় ব্যবহার করে সারা দেশে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। সারা দেশে মাদক বহন, নিরাপদে বিক্রি ও নতুন ভোক্তা তৈরি করতো এরা। জুলাই আন্দোলন করতে গিয়ে যাদের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের অনেকেই এখন তাদের মাদক জালে ফেঁসে গেছে।
ঢাকাসহ সারা দেশে যেসব বার ও মাদকের আড্ডা আছে, ওই সব স্থান থেকে গত ১১ মাসে তারা নিয়মিত চাঁদা নিতো। একই সঙ্গে ওই সব স্থান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজিকালে আরো চারজনের সঙ্গে ধরা পড়ে ‘সমন্বয়ক’ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। অন্যদের সঙ্গে গ্রেপ্তারের পর তাকেও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকায়ও আলোচনা শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে। রিয়াদের বাবা আট বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন। এখন দিনমজুর। রিয়াদও চলতেন আর্থিক কষ্টে। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার কাছের শিল্পনগরী গাজীপুরে মাদকের কারবার জমজমাট। জেলার দুই শতাধিক স্থানে রয়েছে মাদকের হাট।
সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুরে মাদক কারবারের রাজধানী হচ্ছে টঙ্গী। টঙ্গীর বিভিন্ন বস্তি ঘিরে গড়ে উঠেছে প্রধান মাদকের হাট। এর মধ্যে রয়েছে এরশাদনগর বস্তি, মাজার বস্তি, ব্যাংকের মাঠ বস্তি, কেরানীর টেক বস্তি। টঙ্গীতে অধিকাংশ মাদক কারবার নিয়ন্ত্রণ করে নারী কারবারিরা।
স্থানীয় সূত্র জানায়, তাদের সবাই কোটিপতি। এদের মধ্যে মোমেলা মাদক বিক্রির অর্থে টঙ্গীতে কিনেছে তিনটি বাড়ি। খোঁজ নিয়ে জানা গেছে, ৪৭ নম্বর ওয়ার্ড বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাসের দফায় দফায় হামলা ও ইসরাইলের নিরাপত্তা ব্যর্থতার কারণে দলে দলে ইহুদীরা পালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল থেকে।
একটি হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে যে, গাজা যুদ্ধ এবং অর্থনৈতিক সংকট অব্যাহত থাকায় ইহুদিবাদী ইসরাইল থেকে গত বছর কমপক্ষে ১,৭০০ কোটিপতি দখলকৃত অঞ্চল ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।
ইয়েদিওথ আহারোনট সংবাদপত্র বিশ্বব্যাপী অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ আন্তর্জাতিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স এবং বিশ্বব্যাপী সম্পদের তথ্য বিশ্লেষণকারী সংস্থা নিউ ওয়ার্ল্ড ওয়েলথের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে যে, দখলদার ইসরাইলে বাকি অংশ পড়ুন...












