এক বাগানেই ২২ জাতের বিদেশি লংগানের বাম্পার ফলন
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চাঁদপুর সংবাদদাতা:
বিদেশি নানা জাতের আম চাষে আলোচনায় আসা চাঁদপুরের ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে এবার মিলেছে নতুন সাফল্য। এক বাগানেই উন্নত ২২ প্রজাতির বিদেশি লংগানের বাম্পার ফলন হয়েছে। লিচুর মতো দেখতে উচ্চ মূল্যের এই ফল দেখতে ও কিনতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা।
মিষ্টি স্বাদ, মনোমুগ্ধকর সুগন্ধ ও উচ্চ পুষ্টিগুণের কারণে বিশ^বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। দামও বেশ চড়া। কোটি টাকা ব্যয় হলেও এখন সেই উচ্চ মূল্যের ফলই সফলভাবে উৎপাদিত হচ্ছে চাঁদপুরের মাটিতে।
চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার বালুমাটিতে গড়ে ওঠা ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে বর্তমানে বিদেশি ৭৫ জাতের আমের পাশাপাশি বিভিন্ন দেশের অন্তত ২২টি উন্নত জাতের লংগানগাছে সফলভাবে ফল ধরেছে। তবে এখনো এসব ফল বাজারজাত শুরু হয়নি। বাগান মালিকের আশা, আগামী জুলাইয়ের শেষ দিকে লংগান বাজারজাত করা যাবে।
ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোর উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, তার বাগান শুধু বিদেশি আম বা লংগানেই সীমাবদ্ধ নয়; এখানে বিশে^র বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা প্রায় ৩৭ প্রজাতির বিদেশি ফলের সংগ্রহ গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি দেশের ৭৫ জাতের আম, বিভিন্ন জাতের অ্যাভোকাডো, রাম্বুটান, পার্সিমন, প্যাশন ফ্রুট, মাল্টা, কমলা, পোমেলো, আঙুর, থাই ও চাইনিজ লিচু, শরিফা, সফেদা, আঙুরসহ বহু দুর্লভ ও উচ্চ মূল্যের বিদেশি ফল। তাদের মূল লক্ষ্য শুধু নতুন ফল উৎপাদন নয়; বাংলাদেশের আবহাওয়াতে কোন বিদেশি ফল ও কোন জাত সবচেয়ে ভালো অভিযোজিত হয়, তা নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণা করা। সফল জাতগুলো পর্যায়ক্রমে কৃষকদের কাছে সম্প্রসারণ করে বাণিজ্যিক চাষে উৎসাহিত করাই তার উদ্দেশ্য। এতে ভবিষ্যতে উচ্চ মূল্যের বিদেশি ফল আমদানির ওপর নির্ভরতা কমবে। কৃষকদের আয় বাড়বে এবং রপ্তানিরও নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












