এক বছরের মধ্যে ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমানো যাবে -পরিবেশমন্ত্রী
ঢাকায় বায়ুদূষণের মাত্রা আগামী এক বছরের মধ্যে কমানো যাবে বলে জানিয়েছেন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, সুইচ টিপলেই লাইট অফ’ করার মতো দূষণ কমানো যায় না। তবে দূষণ রোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড কর্মসূচির উদ্বোধন শেষে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
“এরই মধ্যে পরিবেশ দূষণকারী তিনশর মতো ইটভাটা বন্ধ করা হয়েছে। রাজধানীর আশপাশেও এমন ইটভাটা চিহ্নিত করে অভিযান চালানো হবে।” বলেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।