এক ওষুধে ১৭ হাজার মুরগির মতু্যু, চিকিৎসকের বিরুদ্ধে মামলা
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
টাঙ্গাইলের বাসাইলে মুরগি বড় করার চিকিৎসা নিতে গিয়ে ভেটেরিনারি চিকিৎসক ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতারণার শিকার হয়ে ভুল ওষুধ ব্যবহারের পর প্রায় ১৭ হাজার মুরগির মতু্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খামারি আলমগীর হোসেন।
এতে প্রায় ৪০ লাখ টাকা লোকসানের কথা জানিয়েছেন তিনি। এদিকে প্রেসক্রিপশন করা চিকিৎসক ও সেটি করতে সহায়তা করা সংশ্লিষ্ট চিকিৎসক একে অপরের ওপর দায় চাপাচ্ছেন। ঘটনাটি ঘটেছে জেলার বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া এলাকায় আলমগীর হোসেনের খামারে।
জানা গেছে, প্রায় দুই মাস আগে গোশত উৎপাদনের জন্য ৫৫ হাজার মুরগি তোলেন খামারি আলমগীর হোসেন। গত ১৪ ফেব্রুয়ারি মুরগি বড় করার পরামর্শ নেওয়ার পর রেনেটা ফার্মা লিমিটেডের (বাসাইল-সখিপুর) দায়িত্বে থাকা ডা. অদ্বৈত বর্মন উপস্থিত থেকে কৌশলে অপসোনিন ফার্মা লিমিটেডের (বাসাইল-সখিপুর) দায়িত্বে থাকা ডা. মেহেদীর মাধ্যমে প্রেসক্রিপশন লিখে দেন। পরে রেনেটা ফার্মা লিমিটেডের ভাউচারে চারটি অ্যান্টিবায়োটিক ওষুধ পাঠানো হয় আলমগীরের খামারে। সেগুলো ১৭ হাজার মুরগির একটি খামারে ১৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে প্রয়োগ করলে রাত ৪টার মধ্যে প্রায় ১২ হাজার মুরগি মারা যায়। তাৎক্ষণিক খামারি আলমগীর রেনেটা ফার্মা লিমিটেডের সংশ্লিষ্ট ডাক্তার ও সেলসম্যানের সঙ্গে যোগাযোগ করেন।
কিন্তু মুরগির মতু্যুর খবর শুনে ভয়ে আসেননি তিনি। চোখের সামনেই ছটফট করতে করতে মারা যায় মুরগিগুলো। দিশা না পেয়ে অভিযুক্ত চিকিৎসকসহ চার জনের বিরুদ্ধে বাসাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খামারি। এরই মধ্যে সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত সেখানে থাকা আরও ৫ হাজার মুরগি মারা গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হেলালউদ্দীন বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে মুরগি মারা গেছে, এটা ময়নাতদন্ত করলে বের হয়ে আসবে।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে মুরগি মারা যাওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












