এক্সপ্রেসওয়ের নিচের সড়কে চরম ভোগান্তির আশঙ্কা
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ মে, ২০২৪ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বিমানবন্দর থেকে ধউর, বেড়িবাঁধ থেকে বাইপাইল। ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতোমধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে মূল কাঠামো। চলছে বিশাল কর্মযজ্ঞ। ২০২৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করার টার্গেট নিয়ে দিন-রাত চলছে সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা। তবে এবার চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় দুই কিলোমিটার সড়কে।
আবদুল্লাহপুর থেকে আশুলিয়া পর্যন্ত নির্মাণকাজের গতি থাকলেও জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত কমেছে কাজের অগ্রগতি। ভূমি অধিগ্রহণ হলেও সড়কের দুপাশ থেকে সহসাই সরানো যাচ্ছে উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তার ও খুঁটি। এতে ধীরগতিতে চলছে এই অংশের কাজ। সেই সাথে শঙ্কা তৈরি হয়েছে কয়েক কিলোমিটার সড়কে। ড্রেনেজ ও পানি অপসারণের পর্যাপ্ত পথ না থাকায় ভোগাতে পারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের এই অংশটুকু। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংশ্লিষ্টরা বলছে, ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে সর্বোচ্চ বৃষ্টির পানি অপসারণের কথা মাথায় রেখে। সমাধানের পথ খুঁজতে হবে স্থানীয় প্রশাসনকে।
ঋণ জটিলতায় এমনিতেই পিছিয়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। শুরু করতে লেগেছে কয়েক বছর। তবে ২০২২ সালের পর দ্রুতই এগোয় এই প্রকল্পের কাজ। আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত এই সড়ক ঘিরে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান, পোশাক কারখানা, আবাসিক ভবন ও শ্রমিক কলোনি। সেই সঙ্গে সড়কের দুপাশে রয়েছে উচ্চগতির বৈদ্যুতিক কেবল। একদিকে কারখানা বন্ধ রেখে সরানো যাচ্ছে না কেবল আবার উচ্চতা কাছাকাছি থাকায় বিদ্যুৎ চালু রেখে করা যাচ্ছে না এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এর মাঝে নতুন আশঙ্কা জেগেছে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে। সড়কের জামগড়া বেরন থেকে ইউনিক বাস স্ট্যান্ড পর্যন্ত ২ কিলোমিটার জুড়ে দুই পাশে রয়েছে কয়েক হাজার ভবন ও প্রতিষ্ঠান। আশপাশের খাল ও নালাগুলো বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে এই এলাকায় পানিবদ্ধতার। এছাড়া ভবনগুলো পাশাপাশি থাকায় পানি সরতে পারছে না। আবার অনেক শিল্প-কারখানার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি সড়কে প্রবাহিত হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে থাকে হাঁটুপানি। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তিতে ড্রেনেজ ব্যবস্থা রাখা হলেও তা শুধু বৃষ্টির পানি স্বাভাবিকভাবে অপসারণ হতে পারবে। কিন্তু সড়কেরে এই অংশজুড়ে থাকা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনের ব্যবহৃত পানি অপসারণে জন্য যথেষ্ট নয় বলে দাবি এলিভেটেড এক্সপ্রেসওয়ে-সংশ্লিষ্টদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












