পাঠ্যবই থেকে বিতর্কিত ‘শরীফার গল্প’ বাদ দিতে সুপারিশ
নিজস্ব প্রতিবেদক:
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত ‘শরীফার গল্প’ বাদ দেয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি।
গত বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান বিশেষজ্ঞ কমিটির এক সদস্য।
তিনি বলেন, সপ্তম শ্রেণির ওই গল্পের বেশ কিছু শব্দ নিয়ে কমিটির কয়েকজন সদস্য আপত্তি করেছেন। পরে গল্পটি বাদ দেওয়া সুপারিশ করা হয়েছে।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদ বলেন, ‘৮-১০ দিন আগে এ সংক্রান্ত কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এখন পরবর্তী ব্যবস্থা নেবে শিক্ষামন্ত্রণালয়।’
গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
অভিবাবকমহলের ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভের মুখে গত ২৪ জানুয়ারি ‘শরিফার গল্প’ নামে গল্পটি পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।