একের পর এক ধরা পড়ছে আমদানি নিষিদ্ধ ‘ভ্যাপ’
আমদানি নিষিদ্ধ হলেও ই-সিগারেট ‘ভ্যাপ’ আনার চেষ্টা করছে এক শ্রেণির চীন ফেরত যাত্রী। গত জানুয়ারিতে দেশে ভ্যাপ আমদানি নিষিদ্ধ করা হয়। এরপরই বিমানবন্দরে সতর্কতা বাড়ায় কাস্টমস। গত তিন মাসে প্রায় লক্ষাধিক পিস ভ্যাপ জব্দ করা হয়। এরপরও চীন ফেরত যাত্রীরা চেষ্টা করছে আমদানি নিষিদ্ধ এই ই-সিগারেট আনার।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার ইফতেখার আলম বলেন, গত জানুয়ারিতে ভ্যাপ আমদানি নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর আমরা বাড়তি নজরদারি শুরু করি। ভ্যাপ সাধারণত চীন থেকে আমদানি করা হয়। সে কারণে আমরা চীন ফেরত যাত্রীদের ওপর বাড়তি নজরদারি করি।
তিনি বলেন, আমদানি নিষিদ্ধের পরও আমরা ভ্যাপ নিয়ে আসার একটি চেষ্টা লক্ষ্য করছি। আমাদের নজরদারির কারণে গত তিন মাসে প্রায় লক্ষাধিক পিস ভ্যাপ জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. অরূপ এ বিষয়ে বলেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে তরুণদের ওপর পরিচালিত কিছু গবেষণায় দেখা গেছে, ই-সিগারেট নেওয়ার পর তাদের ফুসফুস এবং হৃদপি-ের ওপর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। অর্থাৎ, সেখানে রক্ত চলাচল ব্যাহত হয়েছে। আর তারা পরবর্তীকালে নানা ধরনের রোগাক্রান্ত হয়েছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।