শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
বিজ্ঞানে মুসলমানদের অবদান:

একাডেমিক লাইব্রেরি

Admin প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, সকাল ৬:৪৩
একাডেমিক লাইব্রেরি

ইসলামী স্বর্ণযুগে বিশ্বে প্রতিষ্ঠিত সর্বশেষ বিখ্যাত একাডেমিক লাইব্রেরিটি ছিল মুস্তানসিরিয়া মাদ্রাসায় যা বাগদাদে হিজরী ৬৩০ (শামসী ৬০০, খ্রিস্টাব্দ ১২৩৩) সালে আব্বাসীয় খলীফা আল-মুস্তানসির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আরব ইতিহাস লেখকরা একমত যে, এর ভবনটি মুসলিম ভূখ-ের পূর্বে নির্মিত সমস্ত কিছুকে ছাড়িয়ে গিয়েছিল।
একজন ভূগোলবিদ এটাকে বাগদাদের সবচেয়ে সুন্দর ভবন হিসেবে বর্ণনা করেছিলেন। ইবনে আল-ফুরাত এভাবে বর্ণনা করেছেন: “এতে বিজ্ঞানের সকল শ্রেণীর অগণিত মূল্যবান বই ছিল। যারা পরামর্শ বা অনুলিপি করবে তাদের সুবিধার জন্য ব্যবস্থা করা ছিল। যারা ব্যক্তিগত সংগ্রহ তৈরি করতে ইচ্ছুক তাদের জন্য বিনামূল্যে কাগজ, কলম এবং বাতি সরবরাহ করা হত”।
একজন বিখ্যাত আরব বিশ্বকোষবিদ, আল-কালকাশান্দি (ইন্তেকাল ৮২০ হিজরী) ইসলামী বিশ্বে একসময় বিদ্যমান বিখ্যাত গ্রন্থাগারগুলির বিষয়ে গর্বের সাথে বলেছেন: “প্রাচীন কালের খলীফা ও সুলতানদের বিশাল লাইব্রেরির প্রতি ব্যাপক আগ্রহ ছিল এবং সবচেয়ে উন্নত ও অসংখ্য সংগ্রহ পেতে এ কাজের প্রতি যতœবান হতেন”।
মুসলিম স্বর্ণযুগে বেশ কয়েকটি সবচেয়ে বিখ্যাত গ্রন্থাগার ছিল। প্রথমত, বাগদাদে আব্বাসীয় খলীফাদের গ্রন্থাগার বাইতুল হিকমাহ। দ্বিতীয়ত, কায়রোতে ফাতেমী খলীফার লাইব্রেরি দারুল হিকমাহ। তৃতীয়টি ছিল স্পেনের উমাইয়া খলীফা দ্বিতীয় আল হাকামের গ্রন্থাগার। সম্ভবত এই বিখ্যাত গ্রন্থাগারগুলির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল মুসলমানদের যাপিত জীবনে এদের গুরুত্বপূর্ণ স্থান। এগুলি কেবল স্টোর হাউস ছিল না যেখানে বই খুব কমই ব্যবহৃত হত। বরং মুসলমানগণ এই গ্রন্থাগারগুলিকে শেখার এবং শেখানোর কেন্দ্র হিসাবে নিয়েছিলেন। বিভিন্ন বিষয়ের কিতাবগুলো সমঝদার লোকদের দ্বারা সংগ্রহ করা হয়েছিল এবং গবেষক এবং আগ্রহী ছাত্রদের দ্বারা নিয়মিত ব্যবহার হত।

বাগদাদের ‘বাইতুল হিকমাহ’

প্রকৃতপক্ষে, মুসলিম কিতাব ও গ্রন্থাগারের স্বর্ণযুগ ছিল দ্বিতীয় হিজরী শতক থেকে হালাকু খানের বাগদাদ আক্রমনের আগ পর্যন্ত। তৎকালীন খলীফারা ইসলামী বিশ্বের রাজধানী দামেস্ক থেকে বাগদাদে স্থানান্তরিত করেন। হারুনুর রশিদসহ প্রথম দিকের খলীফারা কিতাব ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন। হারুনুর রশিদ পুত্র, আল-মামুন বাগদাদে বাইতুল হিকমাহ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ও সমৃদ্ধশালী লাইব্রেরিতে পরিণত হয়েছিল। এখানে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র বা অবজারভেটরি স্থাপন করা হয়েছিল। এখানে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় অধ্যয়নের উপর জোর দেওয়া হয়েছিল। আল-মামুনের অধীনে গবেষক দ্বারা গ্রন্থাগারের সংগ্রহকে সমৃদ্ধ করার জন্য ভারত থেকে স্পেন পর্যন্ত বই সংগ্রহ করা হয়েছিল। এছাড়াও গ্রীক পা-ুলিপিগুলি সংগ্রহ করা হয়েছিল এবং আরবীতে অনুবাদ করা হয়েছিল। অনেক বই যার মূল পা-ুলিপি হারিয়ে গেছে তা শুধুমাত্র এই অনুবাদের মাধ্যমেই সংরক্ষিত হয়েছে।

ছবি: আলাউদ্দিন খিলজীর মাদ্রাসা (৮ম হিজরী; ১৪শ ঈসায়ী), দিল্লী।
ঐতিহাসিক সূত্রগুলো হতে জানা যায় যে, গ্রন্থাগারটি সমস্ত ইসলামিক বিশ্বের প-িতদের জন্য এবং জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল, উনারা ধর্ম, বিজ্ঞান, কবিতা বা চিকিৎসা যেকোন বিষয়ে বিশেষজ্ঞ হোক না কেন।
ইয়াকুতের মতে, “বিজ্ঞানের বিভিন্ন শাখায় অধ্যয়ন ও চর্চার জন্য বিভিন্ন স্থান থেকে অনেক লোক বাইতুল হিকমাহতে এসেছিলেন। এতে বইগুলো সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এই গ্রন্থাগারটি সারা বিশ্বের ছাত্রদের এমনভাবে আকৃষ্ট করেছিল যে মহাকাশবিজ্ঞানী আবু-মাশর (মৃত্যু হিজরী ২৭১) খোরাসান থেকে পবিত্র মক্কা শরীফে যাওয়ার ইচ্ছা নিয়ে বাগদাদ দিয়ে যাওয়ার সময় এই বাইতুল হিকমাহ দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এটি সম্পর্কে এতই উৎসাহী হয়ে পরেছিলেন যে, তিনি সেখানেই থেকে যান আর সে বছর তার আর পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি”।
বাইতুল হিকমাহর প্রায় সকল গবেষক যুগের সেরা স্কলার ছিলেন। জ্ঞান-বিজ্ঞানে উনাদের দক্ষতা এবং উনাদের বিখ্যাত কিতাবের জন্য স্পষ্টতই উনাদের বেছে নেওয়া হয়েছিল। ইবনে আল-নাদিম উল্লেখ করেছেন, সেই সময়ের জ্ঞানী জগতে সুপরিচিতদেরকে গ্রন্থাগারের ‘সাহেব’ উপাধি দেওয়া হয়েছিল।
উনাদের মধ্যে একজন, সাইদ ইবনে হারুনকে ইসলামী বিশিষ্ট বক্তৃতাবিদ এবং দর্শনের উপর বইয়ের লেখক হিসাবে বর্ণনা করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, বাইতুল হিকমাহর কোন বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। মোঙ্গলরা বাগদাদে না আসা পর্যন্ত গ্রন্থাগারটি বিদ্যমান ছিল। মোঙ্গলদের বাগদাদ আক্রমণে অনেক প্রতিষ্ঠানের সাথে এই বাইতুল হিকমাহ ধ্বংস হয়ে গিয়েছিল।

আরও পড়ুন

সব ›
পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? ২ দিন আগে চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী ১৭ অক্টোবর, ২০২৬ বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ… ৭ অক্টোবর, ২০২৬ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব … ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কায়রোর ‘দারুল হিকমাহ’ মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার… ১৯ সেপ্টেম্বর, ২০২৬ বিজ্ঞানে মুসলমানদের অবদান: মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প… ১৫ সেপ্টেম্বর, ২০২৬ একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি ১৪ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা (পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক… ১৩ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো… ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৯ সেপ্টেম্বর, ২০২৬ আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী ১ আগস্ট, ২০২৬