একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাসদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৮তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এই আহ্বান জানান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (রাজশাহী সেনানিবাস) বার্ষিক এই অধিনায়ক সম্মেলন হয়।
সেনাপ্রধান এ সময় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সেনাবাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।