রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ধর্মভিত্তিক দল:

জেতার মতো প্রার্থী নেই, আনুকূল্য পেতেই ভোটে

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, রাত ২:৩২
জেতার মতো প্রার্থী নেই, আনুকূল্য পেতেই ভোটে
নিজস্ব প্রতিবেদক:
নিবন্ধিত সাতটি কথিত ইসলামি দল বা এই ধারার রাজনৈতিক দলের সাড়ে চারশ’র মতো প্রার্থী আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দলগুলো এত প্রার্থী দিলেও সরকারের সহায়তা বা ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে ছাড় না পেলে তাদের একজনেরও ভোট করে জয়ী হওয়ার মতো অবস্থা নেই মাঠে। কার্যত, দলগুলো সরকারঘনিষ্ঠ। তাদের ভোটে যাওয়ার অন্যতম লক্ষ্য হচ্ছে সরকারের আনুকূল্য পাওয়া।
দলগুলোর মধ্যে কেবল বাংলাদেশ তরীকত ফেডারেশনের গত দুটি সংসদে প্রতিনিধিত্ব ছিল। দলটির প্রধান নজিবুল বশর মাইজভান্ডারী একসময় আওয়ামী লীগ ও বিএনপি- দুটি দলের মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যথাক্রমে ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি গত দুটি নির্বাচনের মতো (২০১৪ ও ২০১৮) এবারও চট্টগ্রাম-২ আসনে তরিকতের প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাছাইয়ে তরীকত ফেডারেশনের ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নজিবুল বশরের আসনটি ছাড়া তরীকত থেকে আর কারও জয়ী হওয়ার মতো অবস্থা নেই এলাকায়। যদিও সুষ্ঠু ও হস্তক্ষেপমুক্ত নির্বাচন হলে নজিবুল বশরেরও জয় পাওয়া কঠিন। কারণ, তারই ভাইয়ের ছেলে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদও এই আসনে প্রার্থী হয়েছেন। দুজনেরই এলাকায় অনুসারী রয়েছে। একই পরিবারের দুই সদস্যের প্রতিদ্বন্দ্বিতা জমতে পারে।
কথিত ইসলামী ঐক্যজোটের আশা:
তরীকতের ফেডারেশনের বাইরে সংসদে প্রতিনিধিত্ব ছিল ইসলামী ঐক্যজোটের (মিনার)। এবারের নির্বাচনে তাদের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আপিলে আরও চারজনের মনোনয়নপত্র বৈধ হবে বলে আশা করছেন ইসলামী ঐক্যজোটের নেতারা।
দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, তারা সরকারি মহল থেকে দুটি আসনের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন। সেগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ও কুমিল্লা-২ (হোমনা -মেঘনা) আসন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী ও কুমিল্লা-২ আসনে যুগ্ম মহাসচিব আলতাফ হোসাইন প্রার্থী হয়েছেন। দুজনের সঙ্গে সরকারি মহলের বিশেষ যোগাযোগ বা সখ্য রয়েছে। তার ভিত্তিতে ইসলামী ঐক্যজোট নির্বাচনে গেছে। ওই সূত্রেই তারা আসন সমঝোতার আশ্বাস পেয়েছেন বলে জানা গেছে।
যে দুটি কওমি মাদ্রাসাকেন্দ্রিক রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে, তার একটি খেলাফত আন্দোলন। অন্যটি ইসলামী ঐক্যজোট। খেলাফত আন্দোলনের নয়জন প্রার্থীর মনোনয়ন টিকেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জয়ী হওয়া তো নয়ই, প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো প্রার্থীও নেই দলটির। এর মধ্যে দলের আমির আতাউল্লাহ হাফেজ্জী প্রার্থী হয়েছেন মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে। ঢাকা-২ নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরে নিজের এলাকা ছেড়ে তিনি কেন সেখানে প্রার্থী হলেন, তা নিয়ে কৌতূহলের সৃষ্টি করেছে।
২১০ আসনে জাকের পার্টি
কথিত ইসলামপন্থী দলগুলোর মধ্যে এবারের নির্বাচনে সর্বাধিক প্রার্থী দিয়েছে জাকের পার্টি (গোলাপ ফুল)। তাদের ২১০ জনের মনোনয়ন বৈধ হয়েছে। তবে দলটির প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটি আসনই আছে। সেটি ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদর ও চরভদ্রাসন) আসন। সেখানে দলের প্রধান মোস্তফা আমীর ফয়সল অতীতে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা গড়েন। এবার তিনি প্রার্থী হননি। এ ছাড়া জেতার বা প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো দলটির আর কোনো প্রার্থী নেই। শুধু দলীয় প্রচার ও প্রসারের জন্য জাকের পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারও মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে প্রার্থী হয়েছেন।
এর বাইরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার), বাংলাদেশ ইসলামি ফ্রন্ট (মোমবাতি) নির্বাচন করছে। একটি দল ভেঙে এ দুটি দল হয়েছে। এর মধ্যে মোমবাতি প্রতীক নিয়ে দুটি আসনে চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) প্রার্থী হয়েছেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। এর মধ্যে পটিয়ায় আওয়ামী লীগের প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী ও ফটিকছড়িতে প্রয়াত আওয়ামী লীগ সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার প্রার্থী হয়েছেন। তা ছাড়া ফটিকছড়িতে নজিবুল বশর সরকারঘনিষ্ঠ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল তরীকত ফেডারেশনের প্রার্থী হিসেবে তাকে আসনটি ছাড় দেওয়া হতে পারে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১১ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১১ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১১ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১১ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১১ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১১ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১১ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১১ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১১ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১২ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১২ ঘণ্টা আগে