একটি পাতাতেই বহু অসুখের চিকিৎসা
পান পাতা শরীরের জন্য বিরাট উপকারী। পান পাতা চিবিয়ে খাওয়া হজমের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি পেতে পান চিবিয়ে খেতে হবে। আলসারের মতো রোগ সারাতেও এই পাতা খুবই উপকারী।
মাড়িতে ফোলা বা পি-ের মতো কোনও সমস্যা থাকলে পান পাতা চিবিয়ে খাওয়া উচিত। এই পাতাগুলিতে পাওয়া উপাদানগুলি মাড়ির ফোলাভাব কমায় এবং মাড়ির পি-গুলিও নিরাময় করে।
পান খেলে শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে পান চিবিয়ে খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয়।
চিকিৎসকদের মতে, ফুসফুসের সমস্যা হলে পান খাওয়া উচিত। যদি ঠিকমতো শ্বাস নিতে না পারেন তাহলে গরম পানি পানের সঙ্গে লবঙ্গ ও এলাচ ফুটিয়ে নিন, পানি ফুটে অর্ধেক হয়ে গেলে এই পানি খান। এটি ফুসফুসের ফোলাভাবও কমায়।
পান শরীরের অক্সিডেশন প্রক্রিয়াকে উৎসাহিত করে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। পান খেলে খিদে কম পায়। এবং ওজনও কমে।
ঠা-া, অ্যালার্জি, মাথাব্যথা বা শরীরের কোনও অংশে ফুলে যাওয়া বা আঘাতের মতো সাধারণ রোগ থেকে মুক্তি পেতে পান চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়।
পান মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি-কাশির মতো রোগ সহজেই সেরে যায়। কোনও আঘাত লাগলে পান খেলে ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।