একটি গ্রামে একটিমাত্র ঘর, দুজনমাত্র মানুষ!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের এ গ্রামটির নাম উমানাথপুর। আর এ গ্রামের দুই বাসিন্দা হলেন দলিল লেখক সিরাজুল সরকার (৭৫) ও তার স্ত্রী মনোয়ারা খাতুন (৬০)।
এর আশপাশের গ্রামের বাসিন্দারা বলছে, এখানকার ভূমি মানচিত্রেও এ গ্রামের অস্তিত্ব আছে। উমানাথপুর নামে রয়েছে আলাদা মৌজাও। ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থান এ গ্রামটির।
উমানাথপুর গ্রামের একমাত্র বাড়িটি ২৫ শতক জমির ওপর। রয়েছে দুটি বসতঘর, একটি গোয়ালঘর ও পুকুর। এই বাড়ি ও এর আশপাশ ঘিরেই গ্রামটি।
গ্রামের পশ্চিমে ব্রহ্মপুত্র নদ। এই গ্রামের আশপাশে আরো ৯টি গ্রাম আছে। প্রত্যেকটা গ্রামেই অসংখ্য বাড়ি-ঘর, অসংখ্য মানুষ; ব্যতিক্রম শুধু এই গ্রাম।
উমানাথপুরের একটিমাত্র বাড়ির কর্তা সিরাজুল সরকার জানান, সাড়ে তিনবছর আগে তার ছেলে শরীফুল আলমের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী দুই সন্তান নিয়ে চলে যায়। এরপর থেকে তারা স্বামী-স্ত্রীই এখানে আছে।
জানা যায়, সিরাজুল সরকারের বাবা রমজান আলী ১৯৬৫ সালে পাশের রামগোবিন্দপুর গ্রাম থেকে এখানে এসে বসতি স্থাপন করেন। বাবা মারা যাওয়ার পর থেকে তিনি পরিবার নিয়ে এ বাড়িতে বাস করছেন।
এদিকে সিরাজুল সরকারের অভিযোগ, একটি মহল তাকে এখান থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে । এ কারণে দেড় বছর আগে তিনি ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখনো হুমকি পাচ্ছেন।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।