একটা লোকও ভোট দিল না -স্বতন্ত্র প্রার্থী
, ২৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ পালং, জাজিরা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ গোলাম মোস্তফা। ভোটের ফলাফলে নিজের এলাকার ১৩টি গ্রামের মধ্যে বাড়ির চারটি ভোট ছাড়া আর কোনো ভোটই পাননি তিনি। মোট পেয়েছেন ৩৫৯ ভোট।
এই আসনের অন্তর্ভুক্ত শরীয়তপুর সদর, জাজিরা উপজেলা। মোট ভোটার ৩৯৫৪৭৬ জন। পুরুষ ভোটার ২০৭৭৩০ জন, নারী ভোটার ১৮৭৭৩৬ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।
পরাজয়ের পর দুঃখ প্রকাশ করে গোলাম মোস্তফা বলেন, ১৩টা গ্রামের মধ্যে একটা ভোটও পাই নাই আমার বাড়ির ভোট ছাড়া। একটা লোকও ভোট দিল না। ভুলেও ভোট দিল না। সবাই আমাকে মুখ লুকায়ে চলে।
তিনি আরও বলেন, আমি এই নাওডুবার সন্তান। আমার বেড়ে ওঠা এই নাওডুবা। নাওডুবা প্রাইমারি স্কুল, নাওডুবা হাইস্কুল যেটা আমজাদ সওদাগরের স্কুল, আমজাদিয়া একাডেমি। সেই আমজাদিয়া একাডেমি সেন্টারে সাড়ে চার হাজারের মতো ভোটার ছিল, অথচ একটা ভোটও পেলাম না।
মানুষের পাশে থাকার কথা তুলে ধরে তিনি বলেন, এই গ্রাম জনপদের মানুষের সুবিধা অসুবিধায় সবসময় ছুটে চলেছি। মানুষের জন্য কী না করেছি। কেউ কি বলতে পারবে আমার কাছে এসে কোনো উপকার পায় নাই, না হলে অন্তত একটা সৎ পরামর্শ পাইছে। তবুও সবাই হঠাৎ মুখ ফিরায়ে নিল।
ভোটারদের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই বলেছিল আমাকে ভোট দেবে। কিন্তু ভোটের দিন একটা লোকও দিল না। ভাবা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ মন্ত্রীর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নৌপথে লাগাতার চাঁদাবাজি-ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘দু-এক ট্রিপের পর দূরে যেতে ভয় লাগে, পরে না আবার গাড়ি ঠেলে ফিরতে হয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে -ভূমিমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘গ্যাস সংকট হলেই এলোমেলো পুরো সংসার’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সার্কভুক্ত দেশে রপ্তানিতে অগ্রগতি নেই বাংলাদেশের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাতা-কলমে ইলিশ তিনগুণ, বাজারে শূন্য
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাঙামাটিতে মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জে নদীতে ডুবে তাবলিগ জামাত সদস্যের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)