‘একজন নোবেলজয়ীকে আসামি করেছেন, এতো তাড়াতাড়ি পার পাবেন না’
একজন নোবেলজয়ীকে আসামি করেছেন, এতো তাড়াতাড়ি পার পাবেন না। শ্রম আইন লঙ্ঘন মামলার বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলামকে জেরা করার সময় এ কথা বলেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার তৃতীয় শ্রম আদালতে তরিকুল ইসলামকে জেরা করা শুরু হয়।
এদিকে সাক্ষ্যগ্রহণ শুরু হলে সাংবাদিকদের বের করে দেন বিচারক। এসময় ড. ইউনূসের আইনজীবী প্রশ্ন তোলেন, ‘এটা কি ক্যামেরা ট্রায়াল যে সাংবাদিকদের বের করে দেয়া হলো!’ তিনি বলেন, আপিল বিভাগেও সাংবাদিকরা থাকেন। তাদের সরে যেতে বলা হয় না। তাহলে এখানে কেন?
এ সময় বিচারক বলেন, ‘সবাইকে নিয়ে বিচার শেষ করতে পারবো না আমরা।’ পরে বিচারক সাংবাদিকদের এজলাসের পিছনের দিকে দাঁড়ানোর সুযোগ করে দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।