নতুন জাতের ধান ব্রি-৯৮: চাল চিকন, ফলনও ভালো
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার বি-পাড়ায় রোপা আউশ মৌসুমে নতুন ব্রি-৯৮ জাতের ধানের ফলন দেখে যারপরনাই আনন্দিত চাষিরা। একদিকে এর ফলন ভালো, তার ওপর চিকন চাল আর চাষে সময়ও লাগে কম।
ইতিমধ্যে খেত থেকে ধান সংগ্রহ শুরু করেছেন কৃষকেরা। সাধারণত আউশ মৌসুমের অন্যান্য জাতের ধানে ১৫ থেকে ১৬ মণ ফলন হলেও নতুন এই ধানে বিঘাপ্রতি গড়ে ২০ মণ ফলন মিলছে। তাতে কৃষকের মুখে চওড়া হাসি দেখা গেছে। কম সময়ে অধিক ফলন হওয়ায় কৃষকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধানের নতুন এই জাত।
ব্রি-৯৮ জাতের ধানের বিস্তারে দুই মৌসুম ধরে কাজ করছে বি-পাড়া উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। উৎপাদিত বীজ রেখে এ বছর উপজেলার বিভিন্ন গ্রামে ৩৯৩ হেক্টর জমিতে জাতটি সম্প্রসারিত হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহজুড়ে চলছে উপজেলার মাঠে মাঠে আউশ ধান কাটার ধুম। উজ্জ্বল রোদে বাতাসে দুলছে স্বপ্নের পাকা সোনালি ধান। কৃষক পরিবারের লোকজন ও স্থানীয়সহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি শ্রমিকেরা ভাটিয়ালি, পল্লিগীতি ও আগের দিনের নানা গান গেয়ে কৃষকের এসব ধান কাটছেন। কৃষক-কৃষানিরা সোনার এসব ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন।
বি-পাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের কৃষক আবু জাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আনন্দ লাগছে আমার জমিতে চাষ করা ধান দেখে। এই সময়ে জমিতে এত ধান হবে ভাবতে পারি নাই। গত বছরগুলোতে আউশ মৌসুমে যে পরিমাণ জমিতে সর্বোচ্চ ভালো হলে পাঁচ মণ ধান পেতাম, এ বছর সেই জমিতে ব্রি-৯৮ রোপণ করে ২২ মণ ধান পাব বলে আশা করছি।’
দুলালপুর গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, ‘আমি অনেকের কাছে এই ধানের কথা শুনেছি। তাই দেখতে এসেছি। ব্রি-৯৮ জাতটা খুব ভালো। সব খেতেই এই জাতের ধানের ভালো ফলন হয়েছে। চিটা নেই বললেই চলে।’
একই গ্রামের কৃষক শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিটি খেতে মাথায় বড় বড় ছড়া নিয়ে ধানগাছ দাঁড়িয়ে রয়েছে। সোনালি ফসল বাতাসে দোল খাচ্ছে। দেখে খুব ভালো লাগল। আগামী বছর আমিও আউশ মৌসুমে আমার জমিতে এই ধান চাষ করব।’
উপজেলা কৃষি কর্মকর্তা মুহম্মদ মাহবুবুল হাসান বলেন, এবার আউশ মৌসুমে উপজেলার প্রতিটি মাঠে ব্রি-৯৮ ধান রোপণ করা হয়েছে। বি-পাড়ায় পর পর দুই বছর এই ধানের ফলন ভালো হয়েছে। গত বছর এই ধানের ভালো ফলন দেখে এ বছর অনেক কৃষক আগ্রহী হয়ে এটি চাষ করেন।
মাহবুবুল হাসান বলেন, এ বছর উপজেলা কৃষি কার্যালয় থেকে পাঁচ কেজি করে ৫০০ জন কৃষককে আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে ব্রি-৯৮ জাতের বীজ দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক কৃষক উপজেলা কৃষি কার্যালয়ের পরামর্শে বাজার থেকে বীজ কিনে চাষ করেছেন। প্রচ- খরার কারণে কৃষকেরা জমিতে ধানের চারা দেরিতে রোপণ করেছেন। জমিতে সময়মতো পানি দিতে পারেননি। যথাসময়ে এই ধান রোপণ করলে ফলন আরও ভালো হতো।
এই কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘ব্রি-৯৮ জাতের ধানের আবাদ ভবিষ্যতে আরও অনেক বাড়বে। এটি আউশ মৌসুমে মেগা ভেরাইটি হিসেবে চাষ হবে বলে আমরা মনে করি।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।