একই সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায় প্রকাশ, সম্পাদকদের শোকজ
ময়মনসিংহে একই সংবাদ একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় লাগাতারভাবে প্রকাশ করায় সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নামে নোটিশ জারি করা হয়েছে।
নোটিশ জারির দিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
গত জুমুয়াবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের স্টাফ অফিসার (স্টাফ অফিসার টু ডিসি, মিডিয়া সেল ও প্রটোকল-১) শানিরুল ইসলাম শাওন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
কারণ দর্শানোর নোটিশে জানা যায়, পত্রিকাগুলো ভিন্ন হলেও চলতি বছরের ৩০ মার্চ, ৭ ,৮, ৯, ১০, ১২ এবং ১৩ এপ্রিল একই সংবাদ, একই শিরোনাম দিয়ে প্রকাশ করে।
এ বিষয়ে শনিবার (১৯ এপ্রিল) ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা বলেন, পত্রিকাগুলোর সম্পাদক ভিন্ন, অফিসের ঠিকানা ভিন্ন। অথচ দ্বিতীয় পৃষ্ঠা ও তৃতীয় পৃষ্ঠার পুরো জায়গাজুড়ে বিনোদন, স্বাস্থ্য ও ধর্মসহ সব ধরনের অসংখ্য রিপোর্ট হুবহু ছাপানো হয়েছে। সম্পাদকীয় লেখাটাও হুবুহু। এছাড়া ওইসব রিপোর্টগুলোর হেডিংয়ের কালারেও কোনো ধরনের ভিন্নতা নেই। যা ছাপাখানা আইন ও কপিরাইট আইনে কিছু বাধা আছে।
ভবিষ্যতে আর যেন এমন কপি রিপোর্ট প্রকাশ না করা হয়, সেজন্য পত্রিকার সম্পাদকদের সতর্ক করতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।