এই শাকেই কাবু ক্যানসার-লিভারের অসুখ
বাজারে পাওয়া নানা সবজির গুণ ভিন্ন। তবে ভেজা জায়গায় হওয়া এই শাকের গুনাগুণ জানলে চমকে যাবেন। বাজারে সস্তায় মেলা এই সবজি হয়তো খেতে পছন্দ করেন না অনেকে। তবে এই সবজিতে লুকিয়ে রয়েছে নানা রোগের মহৌষধ।
বাজারে পাওয়া সবচেয়ে পরিচিত শাকের একটি হল কলমি। এটি নানা পুষ্টিগুণে ভরপুর। অন্যান্য শাকের ভিড়ে এই শাক খুব একটা কদর পায় না। অবহেলিত এই শাকই আপনার শরীরের নানা উপকার করতে পারে।
বিশেষজ্ঞরা বলছে, কলমি শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন ও অন্যান্য জরুরি কিছু উপাদান। যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়।
লিভারের সমস্যা থেকে হার্টের সুস্থতা, কিংবা ক্যানসার প্রতিরোধে এই শাকের গুণ অনেক। লিভার ভাল রাখতে কলমি শাক খুবই কার্যকরী।
জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। লিভারের সমস্যায় ভুগলে তারা কলমি শাকের নানা পদ রাখতে পারেন পাতে।
কলমি শাক খেলে হৃদরোগ দূর হয়। গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত কলমি শাক খান, তাদের হার্ট ভাল থাকে।
এছাড়া ক্যানসারের মতো মরণরোগকে দূরে রাখতে সাহায্য করে কলমি শাক। রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল থাকলে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত অসুখ থেকে দূরে থাকা যায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে কলমি শাক। পুষ্টিবিদদের মতে, বর্তমানে অনেক ছোট বয়সেই চোখে সমস্যা দেখা দিচ্ছে অনেকের। এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত কলমি শাক খাওয়া উপকারী। কলমি শাকে থাকে পর্যাপ্ত ভিটামিন এ থাকে। তাই চোখ ভাল রাখতে বড়দের পাশাপাশি শিশুদেরও এই শাক খাওয়ানো উচিত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।