এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার -অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
রাজস্ব আদায় ও ব্যবস্থাপনায় দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিক থেকে অনেক পিছিয়ে আছি। সময়ের সঙ্গে তাল মেলাতে আমাদের আধুনিক যুগে প্রবেশ করতে হবে। গত রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার। সংস্কার কঠিন আবার সহজ। মৌলিক কিছু আইনকানুনের জন্য সংস্কার কঠিন। আবার প্রক্রিয়াগত আইনকানুন সুষ্ঠু, সঠিক ও স্বচ্ছভাবে ব্যবহার করতে পারলে সহজ। সিস্টেমের সঠিক ব্যবহার করতে হবে। রাজস্ব আদায় চ্যালেঞ্জের উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজস্ব আদায়ের পর তা নির্বিচারে ব্যয় করা মোটেই ঠিক হবে না। আমাদের রাজস্ব আয় ও ব্যয় উভয়ই যৌক্তিক করতে হবে। এটা সবার আকাঙ্খা।’ এ সময় কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জোর করে টাকা-পয়সা আদায় করবেন না।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।