ঋতু বদলে ঘরে ঘরে সর্দি-কাশি, প্রতিকারে যা করবেন
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ ঠান্ডা-সর্দি হলে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া প্রয়োজন। পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশীল করতে সাহায্য করে এবং দ্রুত সুস্থ হতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া এ সময় শরীরকে আর্দ্র রাখা জরুরি। বেশি করে পানি পান, গরম স্যুপ, লেবু মিশ্রিত পানি কিংবা ভেষজ চা গলা আরাম দিতে এবং শরীরের পানির ঘাটতি কমাতে সহায়তা করে।
নাক বন্ধ বা শ্বাস নিতে সমস্যা হলে গরম পানির ভাপ নেওয়া উপকারী হতে পারে। প্রয়োজনে পানিতে সামান্য ইউক্যালিপটাস তেল বা মেনথল ব্যবহার করা যেতে পারে, যা নাকের বন্ধভাব কমাতে সাহায্য করে। গলা ব্যথা কমানোর জন্য কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে দিনে কয়েকবার গার্গল করার পরামর্শ রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এটি গলার অস্বস্তি কমাতে কার্যকর ভূমিকা রাখে।
মধু ও আদার মিশ্রণ দীর্ঘদিন ধরেই ঠান্ডা-কাশির জনপ্রিয় ঘরোয়া প্রতিকার হিসেবে পরিচিত। এক চামচ মধুর সঙ্গে আদার রস মিশিয়ে খেলে কাশি কিছুটা কমতে পারে এবং গলা নরম থাকে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে খাদ্যাভ্যাসেও নজর দেওয়া প্রয়োজন। কমলা, মাল্টা, পেয়ারা, লেবু ও আমলকির মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়মিত খেলে শরীরের প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়।
তবে যদি জ্বর দীর্ঘ সময় স্থায়ী হয়, শ্বাসকষ্ট দেখা দেয় বা কয়েকদিন পরেও উপসর্গ না কমে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












