এক বিন্দু স্ফটিক হয়ে বড় আকারে জন্মায় বৃষ্টির শিলা
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির সঙ্গে আকাশ থেকে বরফের টুকরো বা গোলাকার বরফখ- পড়াকে বলা হয় শিলাবৃষ্টি। এটি সাধারণত কিউমুলোনিম্বাস মেঘ থেকে সৃষ্টি হয়। এই মেঘে থাকা পানির কণা অত্যন্ত ঠান্ডা হয়ে বরফে পরিণত হয় এবং একসময় ভারী হয়ে মাটিতে পড়ে যায়।
বিজ্ঞানীরা জানায়, শিলার জন্ম হয় ক্ষুদ্র একটি বরফ স্ফটিক থেকে। ঝড়ের কারণে সেই স্ফটিক মেঘের বিভিন্ন স্তরে ওঠানামা করতে থাকে। এ সময় হিমাঙ্কের নিচে থাকা ঠান্ডা পানির কণা স্ফটিকের গায়ে জমে বরফে রূপ নেয়। এভাবেই ধীরে ধীরে শিলার আকার বাড়তে থাকে।
বরফ জমার এই প্রক্রিয়া সবসময় সমান গতিতে হয় না। স্ফটিকের পৃষ্ঠের তাপমাত্রার ওপর নির্ভর করে বিভিন্ন স্তরে বরফ জমতে থাকে। ফলে একটি শিলাখ- ভেতর থেকে কেটে দেখলে গাছের গুঁড়ির মতো স্তরবিন্যাস দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছে, শিলার আকার নির্ভর করে সেটি মেঘের মধ্যে কতক্ষণ ভাসতে পারছে এবং কতটা ঠান্ডা পানির সংস্পর্শে আসছে তার ওপর। দীর্ঘস্থায়ী ও ঘূর্ণায়মান ঝড়, যাকে সুপারসেল বলা হয়, সেগুলো সবচেয়ে বড় আকারের শিলা তৈরিতে সহায়ক। এই ধরনের ঝড়ে প্রচুর ঠান্ডা পানির কণা থাকে এবং শিলাখ- দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকতে পারে।
সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে শিলাবৃষ্টির প্রবণতা বেশি দেখা যায়। এ সময় উষ্ণ আবহাওয়া, ভূপৃষ্ঠের কাছে আর্দ্র বায়ু, ট্রপোস্ফিয়ারের অস্থিতিশীল বায়ুস্তর এবং শক্তিশালী ঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হয়।
গত চার দশকের গবেষণায় দেখা গেছে, পানিবায়ু পরিবর্তনের কারণে শিলার আকার ক্রমেই বড় হচ্ছে। পূর্ব ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে ১৯৭৯ সাল থেকে নিয়মিত গলফ বলের আকারের শিলাপাতের ঘটনা লক্ষ্য করা গেছে।
বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বায়ুম-ল আরও উষ্ণ ও আর্দ্র হয়ে উঠছে। এর ফলে শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে এবং সেই ঝড়ের মধ্যে আরও বেশি ঠান্ডা পানির কণা জমে বড় আকারের শিলা তৈরি হচ্ছে।
ভবিষ্যতে ট্রপোস্ফিয়ারের অস্থিতিশীলতা আরও বাড়লে শিলার আকারও বৃদ্ধি পাবে। এতে যানবাহন, ঘরবাড়ি ও মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












