বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং জনগণের সম্পদের ওপর জনগণের অধিকার। যে স্বাধীনতার জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে, সেই স্বাধীনতার অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই।
সার্বভৌম বন্ডের মাধ্যমে সাময়িকভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা সম্ভব হতে পারে। কিন্তু তার বিনিময়ে যদি ভবিষ্যতের রাজস্ব, বৈদেশিক মুদ্রা এবং বাজেটের ওপর দীর্ঘমেয়াদি সুদের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটিকে উন্নয়নের সাফল্য বলা যায় না। বরং এটà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী মাসে বেক্সিমকোর পাঁচ বছর মেয়াদি ইসলামিক বিনিয়োগ বন্ড গ্রিন সুকুকের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মেয়াদ প্রায় ফুরিয়ে আসায় বন্ডটির বকেয়া ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধ নিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছে সংস্থাটি।
সরকারি-বেসরকারি মিলিয়ে ২২টি ব্যাংক ও তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের এই বন্ডে বিনিয়োগ রয়েছে। ফলে সময়মতো অর্থ পরিশোধের এই সংকট শেষপর্যন্ত খেলাপিতে রূপ নিলে পুরো আর্থিক খাতে খেলাপি বিনিয়োগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে মাদকের বিস্তার, তরুণদের আসক্তি, কিশোর গ্যাংয়ের অপরাধ এবং মাদক বাণিজ্যের বিপুল অর্থের প্রবাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তপথে মাদক প্রবেশ, রাজধানীসহ বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি এবং এর পেছনে প্রভাবশালী চক্রের সংশ্লিষ্টতার অভিযোগও দীর্ঘদিনের। অথচ এসব অবৈধ মাদক সরবরাহের নেটওয়ার্ক, অর্থের উৎস, পাচারের পথ ও মূল হোতাদের বিরুদ্ধে অভিযান কতটা দৃশ্যমান, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত ছয় মাসে রাজধানীর বিভিন্ন বার, ক্লাব ও হোটেলে প্রায় ৪২টি অভিযানের তথ্য সামনে আসায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অগ্রাধিকার নিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী অক্টোবরের বেতন ও আগের তিন মাসের বকেয়া পরিশোধে ব্যাংক খাত থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর বর্ধিত বেতন ও বকেয়া অর্থ পরিশোধের কথা রয়েছে।
চলতি অক্টোবরের ২৭ তারিখ পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে ৫৫ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। নতুন নিলামের মাধ্যমে আরও ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হলে চলতি মাসে মোট ঋণ উত্তোলনের পরিমাণ দা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত বছরের চেয়ে এবার অর্ধেকেরও কম দামে বাজারে পাঞ্জাবের আলুর বীজ বিকোচ্ছে। তাতেও আলু বসাতে চাষিদের আগ্রহে কার্যত ভাটা। উদ্বেগের সঙ্গে এমনটাই দাবি আলু ব্যবসায়ীদের। আলু থেকে কিছুটা নজর ঘুরিয়ে চাষিরা সর্ষে চাষের দিকেই বেশি ঝুঁকতে শুরু করেছেন। তাদের বক্তব্য, হিমঘরে এখনও প্রচুর আলু মজুত রয়েছে। ডিসেম্বর মাসেও হিমঘরজাত আলু খালি হওয়ার সম্ভাবনা নেই। অথচ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই বাজার নতুন আলুর আমদানি হতে শুরু করবে। এই পরিস্থিতিতে আগাম আলু চাষে লাভের মুখ দেখাা সম্ভব নয়। চাষিদের দাবি, স্বল্প দামে পাঞ্জাবের বীজ à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ধীরগতিতে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পাহাড় জমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত আগস্ট শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। জুনের তুলনায় মাত্র দুই মাসে তা বেড়েছে প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকে অর্থের জোগান থাকলেও বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকা-ে সেই অর্থের পুরোপুরি প্রতিফলন দেখা যাচ্ছে না। কারণ, ব্যাংকগুলোর মোট তরল সম্পদের প্রায় ৮২ শতাংশই রয়েছে অনুমোদিত সিকিউরিটিজে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাত বাকি অংশ পড়ুন...
এদিন বাংলাদেশ সময় বেলা ২টা ৪২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে। আর আগামী ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও সমান ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমে আসায় শুক্রবার জ্বালানি তেলের বাজারে দরপতন দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না। এই ঘোষণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইএমএফের কোনো শর্ত বাংলাদেশ আর মানবে না এবং সরকার তাদের ঋণের চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত রোববার (৪ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, বিশ্ব বিনোয়োগকারী সপ্তাহের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যন্ড এক্সচেঞ্জ কমিশন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আইএমএফের ঋণ চুক্তি বাতিল করে আমরা নিজ পায়ে দাড়ানোর উদ্যোগ নিয়েছি। দাতা সংস্থার সাহায্য ছাড়াই ২০৩৪ সালে ট্রলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি।
রির্জাভে বিদেশি ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সের সরকারি ঋণের সুদের হার আরও বেড়েছে। গত ১ অক্টোবর দেশটির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ৪ দশমিক ৯৪ শতাংশে পৌঁছেছে, যা ৩০ সেপ্টেম্বর ৪ দশমিক ৮৫ শতাংশের চেয়ে বেশি। ২০০২ সালের পর এই হার প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, প্রায় চার দশকের মধ্যে এক প্রান্তিকে ফ্রান্সের ঋণের সুদের হার সবচেয়ে বেশি বেড়েছে। এক মাসের হিসাবেও ২০২২ সালের পর এটি সবচেয়ে বড় বৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ার অর্থ হলো ফ্রান্সের সরকারি ঋণ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই ২০২à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বন্ড সুবিধায় আমদানি করা সুতা চট্টগ্রাম বন্দর দিয়ে ছাড় করতে জটিলতায় পড়ছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। এ কারণে সময়মতো কারখানায় সুতা পৌঁছাচ্ছে না; আর তাতে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উৎপাদন।
তৈরি পোশাকশিল্পের একাধিক মালিক জানান, সাধারণ নিয়মে নতুন কোনো আদেশ জারি হওয়ার আগে করা ঋণপত্রের বিপরীতে সুতা আমদানি হলে সে ক্ষেত্রে নতুন বিধিনিষেধ প্রযোজ্য হয় না; কিন্তু এবার সেটি মানা হচ্ছে না। আগের ঋণপত্রের বিপরীতে আসা সুতা আটকে দিচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।
এর আগে গত ৭ সেপ্টেম্বর দেশের বস্ত্রকলক বাকি অংশ পড়ুন...
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে ফের বড় দরপতনের দিকেই এগোচ্ছে কোনো প্রকার সুদ বা মুনাফা না দেয়া এই ধাতু।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে। এখন পর্যন্ত চলতি সপ্তাহে স্বর্ণের দর কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে থিতু হয়েছে।
বাইবিট-এর প্রঠবাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ থেকে ৫১ হাজার ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা আবু সালেহ (৪৭) নামে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্রসভিল শহরের পিভাইন রোডের একটি ম্যাকডোনাল্ডসের পার্কিং লট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি ১৪ হাজার ডলার নগদ অর্থের একটি প্যাকেট নিতে গিয়েছিলেন, যেটিকে তিনি আসল অর্থের চালান বলে মনে করেছিলেন। কিন্তু সেটি ছিল তদন্তকারীদের তৈরি করা একটি ভুয়া প্যাকেট।
কাম্বারল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানা বাকি অংশ পড়ুন...












