উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়ালো রাজবাড়ীর ক্ষুদে আবিষ্কারক রাহুল শেখ
রাজবাড়ীর বালিয়াকান্দির প্রত্যন্ত গ্রাম বারমল্লিকার ১৫ বছর বয়সী মেধাবী কিশোর রাহুল শেখ মাত্র চার দিনের কঠোর পরিশ্রমে উড়োজাহাজ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুলের স্বপ্ন ছিলো একদিন বড় বিজ্ঞানী হওয়ার। সেই স্বপ্নের প্রথম ধাপেই নিজের হাতে বানিয়ে ফেলেছেন বাংলাদেশ বিমান ৭৮৭ “অচিন পাখি” মডেলের একটি উড়োজাহাজ, যা সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয়েছেন তিনি।
রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাহুলের পিতা শামসুল শেখ একজন কৃষক। দুই ভাই ও তিন বোনের মধ্যে রাহুল ছোট। মাত্র ১৪ হাজার টাকা খরচে তৈরি এই উড়োজাহাজের পেছনে রাহুলের ছিলো অদম্য ইচ্ছাশক্তি, ইউটিউব থেকে শেখা জ্ঞান, আর প্রচুর ধৈর্য। শুরুতে প্রথম মডিউলটি ওজন বেশি হওয়ায় উড়তে ব্যর্থ হলে অনেকে হাসাহাসি করলেও তিনি দমে যাননি। টানা চার দিনের রাত-দিন পরিশ্রমের পর অবশেষে নিজের হাতে বানানো উড়োজাহাজটি আকাশে ওড়াতে সক্ষম হন খুদে আবিষ্কারক রাহুল।
প্রথমদিকে মায়ের গচ্ছিত টাকা ও কৃষি ক্ষেতে কাজ করে জমানো অর্থ, এমনকি বাবার বকুনিও সহ্য করে প্লেন তৈরির খরচ জোগাড় করেন রাহুল। তার এই সাফল্য শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীকে অবাক করে দিয়েছে। এখন গ্রামজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ক্ষুদে বিজ্ঞানী রাহুল। প্রতিদিন অনেক মানুষ রাহুলদের বাড়িতে ভিড় জমাচ্ছে তার তৈরি উড়োজাহাজ দেখার জন্য।
রাহুল বলেন, “আমি ছোটবেলা থেকেই বিমান বানাতে পছন্দ করি। একদিন সত্যিকারের বিমান বানিয়ে আকাশে উড়াতে চাই ”
পিতা শামসুল শেখও ছেলের স্বপ্নে বিশ্বাসী-তিনি চান রাহুল একদিন দেশের গর্ব হয়ে উঠুক। রাহুলের এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, গোটা এলাকার জন্য এটি এক অনন্য গর্বের বিষয়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।