‘উৎপাদন খরচ বাদ দিলে লাভ বলে কিছু থাকছে না’
দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার মাঠে মাঠে নতুন হালি পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে বাজারদরে খুশি নন চাষিরা। তাদের দাবি, খুচরা বাজারে যে দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সে অনুপাতে চাষিরা দাম পাচ্ছেন না।
গত জুমুয়াবার (৩১ মার্চ) সাঁথিয়া উপজেলার বিল গ্যারকা ও গাজনা পাড়ের বড় বড় মাঠে গিয়ে চাষিদের সঙ্গে কথা হয়। চাষিদের ভাষ্য, তারা লাভবান হচ্ছেন না। কারণ খুচরা বাজারে যে দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সে দরতো তারা পাচ্ছেন না। তারা প্রতিমণ পেঁয়াজে ৯০০-১১শ’ টাকা পাচ্ছেন। উৎপাদন খরচ বাদ দিলে লাভ বলে কিছু থাকছে না। আবার পেঁয়াজের ফলনও ভালো হয়নি বলে জানিয়েছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাবনা জেলায় এবার ৫২ হাজার ৪৭০ হেক্টর জমিতে হালি (চারা) ও কন্দ পেঁয়াজ চাষ হয়েছে। হালি পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৪৪৫ মেট্রিক টন। ২০২২ সালে জেলায় ৫৩ হাজার তিনশ পাঁচ হেক্টর জমিতে হালি (চারা) পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেদিক থেকে এবার গত বছরের তুলনায় প্রায় ১ হাজার হেক্টর কম জমিতে পেঁয়াজচাষ হয়েছে। দাম না বাড়লে আগামী বছর পেঁয়াজচাষ আরও কমবে বলে জানিয়েছেন চাষিরা।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর পেঁয়াজচাষে ক্ষতির শিকার হওয়ায় চাষিরা এবার পেঁয়াজ আবাদ একটু কমিয়ে দিয়েছেন।
আর কৃষি কর্মকর্তারা বলছেন, এ বছর চাষিরা সরিষা আবাদে ঝুঁকে পড়ায় পেঁয়াজের আবাদ কিছুটা কমেছে।
সাঁথিয়ার পদ্মবিলা গ্রামের পেঁয়াজচাষি ডাবলু সেখ জানান, পেঁয়াজ চাষ করে তারা লাভবান হতে পারছেন না। কারণ পেঁয়াজ চাষের উপকরণ যেমন সার, বীজ, চাষের খরচ, শ্রমিক খরচ বেড়ে গেছে। এমনকি এক বস্তা পেঁয়াজ মাঠ থেকে বাড়ি নিতেও ৭০ টাকা চলে যাচ্ছে। পেঁয়াজ কাটাতে শ্রমিকদের খরচ দিতে হয় প্রতি মণে ৩০-৪০ টাকা। এরপর হাটে নিতে আরও খরচ ২০ টাকা। হাটের খাজনা দিতে হয়। সে হিসাবে উৎপাদনের পরও তাদের প্রতিমণ ১০০ টাকা বাড়তি খরচ চলে যাচ্ছে।
তিনি জানান, তার জমি লিজ নেওয়া। এজন্য তার উৎপাদন খরচ আরও বেশি। এতে পেঁয়াজের বাজার দর অনুযায়ী তার অনেক টাকা ক্ষতি হচ্ছে। এর মধ্যে মৌসুমের শেষে বৃষ্টি হওয়ায় তাদের উৎপাদনে আরও ক্ষতি হয়েছে। এ অবস্থায় পেঁয়াজ আমদানি হলে চাষিদের ভাত বিনে মরতে হবে।
ইসলামপুর গ্রামের বড় পেঁয়াজচাষি ইব্রাহিম হোসেন জানান, যে শ্রমিক খরচ হয়েছে ও চাষের যে খরচ তাতে প্রতি মণ ১১শ’ টাকা দর পেলে চাষির পোষায় না। মৌসুমের শুরুতে যদি দুই হাজার টাকা মণ বাজার দর থাকে তাহলে তাদের লাভ হতো।
তিনি জানান, প্রতি বছরই যদি ক্ষতি বা উৎপাদন খরচের সমান দাম ওঠে তাহলে তারা কিভাবে পেঁয়াজ চাষ করবেন। তিনি সরকারে কাছে এলসি বন্ধ ও চাষের উপকরণের দাম কামানোর দাবি জানান।
বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় সভাপতি ও পাবনা জেলার বিশিষ্ট চাষি আলহাজ্ব শাহজাহান আলী বাদশা জানান, বছরের শেষ দিকে অনেক সময় পেঁয়াজের দাম বাড়ে। তবে সে দাম সাধারণ চাষিরা পান না। কারণ চাষের খরচজনিত দেনার কারণে তাদের মৌসুমের শুরুতেই সিংহভাগ পেঁয়াজ বেচে ফেলতে হয়।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।