উৎপাদন খরচের চেয়ে তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ
, ২২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আশির, ১৩৯১ শামসী সন , ০৪ মার্চ, ২০২৪ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। পেঁয়াজের এই ভরা মৌসুমে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম এত বেশি কেন? এই প্রশ্ন ভোক্তাদের।
কৃষি অধিদপ্তরের তথ্য বলছে, ডিসেম্বরে শুরু হওয়া আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের এবার ভালো আবাদ হয়েছে। উত্পাদন হয়েছে ১০ লাখ টনের বেশি। বর্তমানে বাজারেও এই পেঁয়াজের সরবরাহ ভালো। এছাড়া, দেশে উৎপাদিত পেঁয়াজের প্রধান মৌসুম আগামী মার্চ-এপ্রিলে শুরু হবে। তাই এখন পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। দেশে বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন খরচ, খুচরা পর্যায়ে ও পাইকারিতে যৌক্তিক মূল্য কত হওয়া উচিত, তা নির্ধারণ করে কৃষি বিপনন অধিদপ্তর। সরকারের এই সংস্থাটির তথ্য বলছে, প্রতি কেজি দেশি পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ৩৪ টাকা। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজের যৌক্তিক মূল্য হওয়া উচিত সর্বোচ্চ ৭০ টাকা ২৮ পয়সা। কিন্তু পাইকারিতেই তা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০৮ টাকা।
সরকারের আরেক সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা বাজারদর নিয়ে প্রতিদিন প্রতিবেদন তৈরি করে। সংস্থাটির তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। কিন্তু গত বছর এই সময় দেশের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৫ থেকে ৩৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তা যথাক্রমে প্রতি কেজিতে ৮৫ টাকা ও ৭০ থেকে ৮০ টাকা বেশি।
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে গত বছর ১৩ সেপ্টম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি দেশি পেঁয়াজের খুচরা বাজারদর ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু তা কার্যকর করা যায়নি। দেশে পেঁয়াজ উৎপাদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ধারাবাহিকভাবে পেঁয়াজের আবাদ বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)