‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আইনজীবী মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক খাতে মানুষের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তাই সব খাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
গতকাল জুমুয়াবার পবা উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পূজার ছুটি একদিন বাড়িয়েছেন। শুক্র ও শনিবারের সঙ্গে মিলিয়ে ছুটির প্যাকেজ করা হলে চাকরিজীবীরা পরিবার ও স্বজনদের সঙ্গে আরও ভালোভাবে সময় কাটানোর সুযোগ পাবেন।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামোর শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং কৃষকের জীবন-জীবিকাসহ প্রতিটি খাত ধাপে ধাপে সংস্কার করা হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।