উলামায়ে সূ’ ধর্ম ব্যবসায়ীদের পরিচিতি ও হাক্বীক্বত (৬)
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
উলামায়ে সূ’রা মিথ্যাবাদী দাজ্জাল:
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَكُوْنُ فِيْ اٰخِرِ الزَّمَانِ دَجَّالُوْنَ كَذَّبُوْنَ يَأتُوْنَكُمْ مِنَ الأحَادِيْثِ بِمَا لَمْ تَسْمَعُوْا أَنْتُمْ وَلَا اٰبَائُكُمْ فَإِيَّاكُمْ وَ إِيَّاهُمْ لاَ يُضِلُّوْنَكُمْ وَلَا يُفْتِنُوْنَكُمْ
অর্থ: হযরত আবূ হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, শেষ যামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের নিকট এমন সব অলীক কথা-বার্তা উপস্থাপন করবে, যা না তোমরা শুনেছ আর না তোমাদের বাপ-দাদারা শুনেছে। সাবধান! তোমরা তাদের থেকে বেঁচে থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। যাতে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং ফিতনায় ফেলতে না পারে। (মুসলিম শরীফ, মিশকাত শরীফ : পবিত্র হাদীছ শরীফ নং ১৫৪)
অন্য বর্ণনায় রয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ رَّسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَّه قَالَ سَيَكُوْنُ فِىْ اٰخِرِ الزَّمَانِ نَاسٌ مِّنْ اُمَّتِيْ يُحَدِّثُوْنَكُمْ مَا لَمْ تَسْمَعُوْا أَنْتُمْ وَلَا اٰبَائُكُمْ فَإِيَّاكُمْ وَ إِيَّاهُمْ
অর্থ: হযরত আবূ হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অচিরেই শেষ যামানায় আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের নিকট এমন সব অলীক কথা-বার্তা বলবে, যা না তোমরা শুনেছ আর না তোমাদের বাপ-দাদারা শুনেছে। সাবধান! তোমরা তাদের থেকে বেঁচে থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। (ছহীহ ইবনে হিব্বান ১৫/১৬৯)
উলামায়ে সূ’রা দাজ্জালের চেয়েও ভয়ংকর হওয়ার কারণ হলো। মূল দাজ্জাল হচ্ছে একটা। আর তার কপালে লেখা থাকবে কাফির। তাকে সবাই চিনতে পারবে। কিন্তু উলামায়ে সূ’রা আলিমদের ছূরত ধারণ করে, মসজিদের মিম্বরে বসে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের খিলাফ ফতওয়া দিবে, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের অপব্যাখ্যা করবে। হালালকে হারাম আর হারামকে হালাল ফতওয়া দিবে। সাধারণ মানুষ মনে করবে এতো বড় আলিম সে কি আর ভুল বলতে পারে। তাই তারা এদের অনুসরণ করে গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে এবং বর্তমানে সেটাই হচ্ছে। নাঊযুবিল্লাহ! যেমন অনেক উলামায়ে সূ’ ফতওয়া দিচ্ছে বর্তমান যামানায় এতো পর্দার প্রয়োজন নেই। নাঊযুবিল্লাহ! এখন ছবি-ভিডিও ছাড়া কিভাবে চলবে? কিভাবে দ্বীনের প্রচার-প্রসার হবে? এই যামানায় তন্ত্র-মন্ত্র প্রয়োজন রয়েছে। নাঊযুবিল্লাহ! অথচ এই বিষয়গুলোকে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু তারা নিজেদের ইচ্ছামতো ফতওয়া দিয়েই যাচ্ছে। নাঊযুবিল্লাহ! তাই তারা হচ্ছে মিথ্যাবাদী দাজ্জাল এবং দাজ্জালের চেয়েও অধিক ভয়ংকর। নাঊযুবিল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












