উর্দু ভাষায় আলাপচারিতা নিয়ে যা বলছেন সালাহউদ্দিন ও মামুনুল
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঘরোয়া আলাপচারিতায় হেফাজত ও বিএনপি নেতার উর্দু ভাষায় আলাপচারিতার একটি ঘটনা অনলাইনে ছড়িয়ে পড়েছে।
সেখানে কাজী ইব্রাহিমকে ২০১৩ সালের ৫ মের শাপলা চত্বরের কর্মসূচি নিয়ে আলাপ করতে দেখা যায়। এসময় সেখানে উপস্থিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদও উর্দু ভাষায় আলাপ এগিয়ে নেন।
আলাপচারিতার সময় আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ এবং হেফাজতের নেতা মামুনুলসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনাটি গত বুধবার (১২ই মার্চ) কওমি সংগঠন হেফাজতের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিলের পর এক অনানুষ্ঠানিক আলোচনার সময় ধারণ করা হয় বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি।
এ ঘটনা সম্পর্কে মামুনুল বলেছে, ওইটা পরস্পর কথাবার্তার মধ্যে, হাস্যরসের এক পর্যায়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। এটা নিয়ে আলাপ-আলোচনার কিছু নাই। মানুষতো কত রকমভাবেই নিজেদের মধ্যে পারস্পরিক ভাবের আদানপ্রদান করে, মতবিনিময় করতেই পারে।
আলোচনায় কেবল উর্দুতেই না, হিন্দি আরবি ও বাংলাতেও আলাপ হয়েছে দাবি করেন মামুনুল। তিনি বলেন, একেকজন একেকভাবে কথাবার্তা বলছিলো।
আলাপচারিতায় অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অবশ্য বলেন, জাস্ট এক-দুই মিনিট ওনারা হয়তো ওই ল্যাংগুয়েজে (উর্দু ভাষায়) কথা বলেছেন... সবাই ওখানে বাংলাতেই কথা বলেছে।
তিনি বলেন, আমরা হেফাজতের বারিধারার মাদ্রাসায় ইফতারের দাওয়াতে গিয়েছিলাম। মাগরিবের নামাজের পর আমাদের চা খাওয়ানোর জন্য বসিয়েছে। ওখানে আলেমরা কমফোর্ট ফিল (স্বাচ্ছন্দ্য বোধ) করে যে ভাষায়, সেটাতেই কিছুটা কথাবার্তা বলেছে।
এটাকে সামাজিক আলোচনা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, মাওলানা সাহেব শাপলা চত্বরে- ওনাদের ভাষায় কতলে আম মানে গণহত্যার কথা তুলে বলছিলেন যে ওখানে উনি ছিলেন এবং উনিই সর্বশেষ ব্যক্তি ছিলেন যিনি স্টেজ থেকে নেমেছেন। এই কথাটাই উনি নিজের ভাষায় বলেছেন।
তিনি বলেন, চা-টা খেতে বসে কথা প্রসঙ্গে উনি নিজের ইমোশন প্রকাশ করলেন যে ওনাদের ওপর এমন অত্যাচার হয়েছে, উনি নিজে এটার ভিক্টিম যার অন্য কোনো অর্থ নেই।
দীর্ঘ দশ বছর ভারতে থাকার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ জানান, সেখানে এই ভাষাটি চলতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)