জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় দলের নানা কর্মকা-ের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে জাতীয় পার্টি থেকে গণহারে পদত্যাগ করেছেন শতাধিক নেতাকর্মী।এ সময় জাতির কাছে ক্ষমাও চান তারা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মতলব কমিটিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও দলের সব কর্মকা- থেকে পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সঙ্গে জড়িত নয়। তারপরও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল। তাই আমরা ওই সময়ে আমাদের কোনো কর্মকা-ে ভুল থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি।
তিনি আরও বলেন, আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সব সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করব। এ সময় অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগিতা করার ঘোষণা দেন পদত্যাগকারী নেতারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)