উপদেষ্টারা আশ্বাস দিলেও বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর জন্য কিছুই করেনি
নিজস্ব প্রতিবেদক:
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গত বছরের ফেনীর বন্যা বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা। কিন্তু আমরা বন্যার পরপর প্রথম হতাশ হয়েছি প্রধান উপদেষ্টা ফেনীর বানভাসিদের দেখতে না যাওয়ায়। অন্তত হেলিকপ্টার নিয়ে ঘুরে আসতে পারতো।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ফেনী কমিউনিটি’ আয়োজিত মতবিনিময় এসব কথা বলেন তিনি।
এম আব্দুল্লাহ বলেন, আমরা ফেনীবাসী রাজনৈতিক ও প্রতিবেশী আগ্রাসনের শিকার হয়েছি। বর্তমানে যে সরকারটি রয়েছে এটি জনগণের সরকার। আমরা ফেনীবাসীর সমস্যা নিয়ে বর্তমান সরকারের সঙ্গে আলোচনা করলে তারা এমনভাবে বলেন, মনে হয় যেন আজই সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু এখনো আমরা কোনো সমাধান পাইনি। ফেনীর নিরাপত্তা ইস্যুতে এই সরকারের কূটনৈতিক কোনো তৎপরতাও আমরা দেখিনি, এটি খুবই দুঃখজনক।
ড. নিজাম উদ্দীন বলেন, ফেনীর বন্যার বড় কারণ প্রতিবেশী দেশ ভারতের অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া পানি। আমরা জানি বিগত সরকার ছিল ভারতের দাস একটি সরকার। এজন্য তারা ভারতের অন্যায়ে চুপ থাকতো। কিন্তু আমরা ভেবেছিলাম ছাত্রজনতার আন্দোলনের মধ্যদিয়ে আসা সরকার অন্তত তাদের চোখে চোখ রেখে দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখনো বিবাদপূর্ণ বাঁধটির বিষয়েও তারা কোনো সমাধান করতে পারেনি। আগাম পানির তথ্যও আদায় করে নিতে পারছে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।