উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন, আসছে রিসেলার সুবিধা
ডট বাংলা (.বাংলা) এবং ডট বিডি (.বিডি) ডোমেইন দ্রুত সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে দেশীয় ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে প্রথমবার চালু করা হচ্ছে ডোমেইন রিসেলার সুবিধা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক অনলাইন পোস্টে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ তৈয়্যব নিশ্চিত করেছেন যে, ডোমেইন রেজিস্ট্রির অধিকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অধীনেই থাকবে। তবে এবার বেসরকারি উদ্যোক্তাদের জন্য রিসেলার সুবিধা চালু করা হচ্ছে। এই সুবিধার জন্য বর্তমানে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) তৈরির কাজ চলছে।
ডোমেইন ব্যবহারের হতাশাজনক চিত্র তুলে ধরে তিনি বলেন, এতদিনে দেশে লক্ষ লক্ষ ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজার ওয়েবসাইটই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, যা ডট গভ, ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের আওতায় আছে। অর্থাৎ বেসরকারি পর্যায়ে দেশি ডোমেইন ব্যবহারের সাফল্য প্রায় শূন্য।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।