‘উনি কি ইন্তেকাল করেছেন’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন সিইসি
সদ্য শেষ হওয়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন এক মেয়র প্রার্থীর ওপর হামলার বিষয়ে নিজের বক্তব্যে ‘উনি কি ইন্তেকাল করেছেন’ প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নিজের দেওয়া কোনো বক্তব্যের কারণে কেউ মর্মাহত হলে তিনি তার জন্য দুঃখ প্রকাশও করেছেন।
১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা হওয়ায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, বলা যাবে কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেছিলেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন।’ এমন বক্তব্যের পর নানা মহল থেকে সমালোচনার মুখে পড়েন সিইসি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মুহম্মদ শরিফুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিইসির বক্তব্য তুলে ধরা হয়। বলা হয়েছে, তিনি মৃত্যুকামনা করে বক্তব্য দেননি, কিছু মিডিয়া বিকৃত ও ভুলভাবে ব্যাখ্যা করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।