সম্মানিত ঈমান বৃদ্ধিকারী ওয়াক্বেয়া মুবারক
উনার সাথে সাক্ষাত মুবারক না করা পর্যন্ত আমি কোনো খাদ্য-পানীয় গ্রহণ করবো না...
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৮ মে, ২০২৪ খ্রি:, ১৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
পূর্ব প্রকাশিতের পর...
এরপর বনূ তায়ম গোত্রের লোকজন পবিত্র কা’বা শরীফে ফিরে গিয়ে মুশরিকদেরকে শাসিয়ে দিয়ে বললো, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি যদি শহীদ হন, তাহলে (এর বদলা স্বরূপ) আমরা পাপিষ্ঠ উতবা ইবনে রবীআহকে অবশ্যই হত্যা করবো। এরপর তারা উনার নিকট ফিরে আসে। উনার সম্মানিত পিতা হযরত আবূ কুহাফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং বনূ তায়মের লোকেরা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি কোনো জবাব না দেয়া পর্যন্ত উনাকে ডাকতে থাকে। দিনের শেষ ভাগে তিনি কথা বলতে শুরু করেন। হুস ফিরার পর উনার সর্বপ্রথম কথা মুবারক ছিলেন,
مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟
‘নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কি অবস্থা? তিনি কি করছেন?’ এ কথা শুনে লোকজন উনাকে ভৎসর্না করে এবং একা রেখে চলে যায়। তারা উনার সম্মানিতা মাতা হযরত উম্মুল খাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে বলে যায় যে-
انْظُرِي أَنْ تُطْعِمِيهِ شَيْئًا أَوْ تَسْقِيهِ
‘চেষ্টা করে দেখুন, উনাকে কোনো কিছু খাওয়ানো বা পান করানো যায় কিনা। ’ তারা চলে যাওয়ার পর উনার সম্মানিতা মাতা তিনি উনাকে কিছু খাওনোর চেষ্টা করলে তিনি শুধু বলছিলেন, ‘নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কি অবস্থা? তিনি কেমন আছেন?’ উনার মা বললেন, মহান আল্লাহ পাক উনার ক্বসম আপনার বন্ধু অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে আমি কিছুই জানি না। তিনি বললেন, আপনি হযরত উম্মে জামীল বিনতে খত্তাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার নিকট যান এবং জিজ্ঞেস করে জেনে আসুন। উনার সম্মানিতা মাতা তিনি হযরত উম্মে জামীল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার নিকট গেলেন এবং বললেন, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি তো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কি অবস্থা সেটা জানতে চাচ্ছেন। হযরত উম্মে জামীল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে কিছু জানি না, আর হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সম্পর্কেও কিছু জানি না। (তিনি তখন ঈমান গ্রহণ করেছেন তবে প্রকাশ করেননি; তাই এভাবে বলেছিলেন। ) আপনি যদি চান, তাহলে আমি আপনার সাথে আপনার ছেলে উনার নিকট যেতে পারি। হযরত উম্মুল খইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, আচ্ছা চলুন। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সম্মানিতা মা উনার সাথে হযরত উম্মে জামীল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার নিকট এলেন। তখন হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে আছেন। হযরত উম্মে জামীল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার নিকটে গেলেন এবং এই করুণ অবস্থা দেখে চিৎকার করে বললেন, হায়! কাফির ও পাপিষ্ঠের দলেরা আপনার এ কি দুরাবস্থা করেছে। তিনি আরো বললেন-
وانى لارجو ان ينتقم الله لك منهم
‘আমি নিশ্চিত আশাবাদী যে, আপনার প্রতি যুলুমের প্রতিশোধ মহান আল্লাহ পাক তিনি অব্যশই তাদের থেকে নিবেন। ’ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কি অবস্থা? তিনি কেমন আছেন? হযরত উম্মে জামীল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন, পাশে তো আপনার মা রয়েছেন, তিনি আমাদের কথাবার্তা শুনছেন। (হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সম্মানিতা মাতা তিনি তখনও সম্মানিত ঈমান মুবারক গ্রহণ করেননি। ) হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, উনার জন্য কোনো সমস্যা হবে না। হযরত উম্মে জামীল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বললেন-
سالم صالح
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিরাপদ ও সুস্থ রয়েছেন। (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












