SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%সবজি%' OR titleBn LIKE '%সবজি%' OR descriptionEn LIKE '%সবজি%' OR descriptionBn LIKE '%সবজি%' OR slug LIKE '%সবজি%' OR metaTag LIKE '%সবজি%' OR metaDescription LIKE '%সবজি%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন-চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। এর ফলে ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম ৩৫ থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাত তখন পৌনে সাতটা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ, মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। দোকানপাট ও বিভিন্ন স্থাপনার কাচের জানালা ভেঙে পড়ে। একে একে কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
গত রোববার রাতে ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় একাধিক প্রত্যক্ষদর্শী এ বর্ণনা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, একের পর এক বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়তে থাকলে আতঙ্কে আশপাশের মানুষ ছোটাছুটি শুরু করেন। সবজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছোট হিমাগার নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) দুটি প্রকল্প কৃষকবান্ধব ও সাশ্রয়ী না হওয়ায় সরকারের গচ্চা গেছে প্রায় ২৬ কোটি টাকা। অতিসম্প্রতি জমা পড়া ডিএইর ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদন সূত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। এমন প্রেক্ষাপটে হিমাগার নিয়ে বড় প্রকল্পের তোড়জোড় শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, পাইলট প্রকল্পের সফলতার মাত্রা দেখেই সরকারের বড় প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। নইলে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
ভোর হলেই ব্যস্ততা শুরু হয়। কেউ বীজ বুনছেন, কেউ ছোট চারার পরিচর্যা করছেন, আবার কেউ দূর-দূরান্ত থেকে আসা কৃষকদের হাতে তুলে দিচ্ছেন পছন্দের চারা। বগুড়ার শাজাহানপুরের শাহনগর ও বড়পাথারসহ কয়েকটি গ্রামে চলছে এই কর্মযজ্ঞ। এসব নার্সারির চারা যাচ্ছে দেশের ৪৫ থেকে ৫০টি জেলায়।
শীতকালীন আগাম সবজির মৌসুম সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ এই সবজি নার্সারি পল্লী। প্রায় ৩০০টি ছোট-বড় নার্সারিতে ৪০ থেকে ৫০ হেক্টর জমিতে উৎপাদন হচ্ছে মরিচ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, পেঁপেসহ বিভিন্ন জাতের সবজির চারা। কৃষকদের আশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে বাড়ছে আটা ও ময়দার দাম। অন্যদিকে, সবজির বাজারে কিছু পণ্যের দাম চড়া থাকলেও ডিম ও কয়েক ধরনের মুরগির দাম কিছুটা কমেছে। মাছের বাজার প্রায় স্থিতিশীল রয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বাজারে বাড়তি চাপ তৈরি করেছে আটা ও ময়দার দাম। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনন্দিন বাজারদরের তালিকাতেও আটা ও ময়দার মূল্যবৃদ্ধির তথ্য রয়েছে।
টিসিবির হিসাবে, গত এক মাসে খোলা আটার দাম কেজিতে ৩ টাকা এবং খোলা ও মোড়কজাত ময়দার দাম কে বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
মাটি নেই, তবু আছে সবুজের স্বপ্ন। জমিতে লাঙল চলছে না, নেই প্রচলিত মাটির বেড। সারি সারি পলিব্যাগে নারিকেলের ছোবড়া থেকে তৈরি কোকোপিটে শেকড় ছড়াচ্ছে গাছ। কৃষক ফেরদৌস মিয়া সেই গাছে দেখছেন নতুন সম্ভাবনা।
গাজীপুর মহানগরের পূবাইলের সাপমারা গ্রামের এই দৃশ্য এ কারণে ভিন্ন। নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের এই কৃষক দীর্ঘদিন ধরে পেঁপেসহ বিভিন্ন দেশীয় সবজি চাষ করে এলাকায় পরিচিত হয়েছেন ‘সৌখিন কৃষক’ হিসেবে। এবার সেই পরিচিতির সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক পরিচয়- মাটিবিহীন আধুনিক কৃষির পরীক্ষক।
প্রচলিত কৃষিপদ্ধতিতে অভ্যস্ত হয়েও ফে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারে মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে এখনও স্বস্তি ফেরেনি। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। একইসঙ্গে কয়েকটি সবজির দামও বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচ ও বরবটির দাম কেজিতে ৪০ টাকা করে বেড়েছে। গোল বেগুনের দাম বেড়েছে ২০ টাকা এবং শসার দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। তবে টমেটো ও পেঁপের দাম কমেছে। মাছ ও মাংসের দামে বড় কোনও পরিবর্তন নেই।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
বাজারে ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১৫৫ থেকে বাকি অংশ পড়ুন...
এ ছাড়া ঝিঙ্গা ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ ৮০ থেকে ১০০ টাকা এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচকলা দাম ৪০ টাকা হালি। পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাকরোল ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে সবচেয়ে বেশি দামের তালিকায় রয়েছে শিম। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং রসুন ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই-কাতল বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ৩৫০ থেকে ৬৫০ টাকা কেজি। গুঁড়ো মাছ বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
এক সময় পাটখড়ি ছিল গ্রামের মাটির চুলান জ্বালানি। তবে এখন পাটখড়ির ব্যবহার বেড়েছে, তৈরি হয়েছে বাজার। এখন মেহেরপুরের কৃষকের কাছে পাটের আঁশের পাশাপাশি পাটখড়িও একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য।
পাটের বাজার দর নিয়ে কৃষকের প্রত্যাশা সবসময় পূরণ না হলেও পাটখড়ি বিক্রি করে উৎপাদন খরচের একটি বড় অংশ তুলে আনতে পারছেন তারা। কোনো কোনো ক্ষেত্রে পাটের চেয়ে পাটখড়ি বিক্রি করেই বেশি অর্থ পাচ্ছেন কৃষক।
ফলে গত কয়েক বছর পাট চাষে লোকসানের অভিজ্ঞতা থাকলেও পাটখড়ির বাড়তি চাহিদা কৃষকদের নতুন করে পাট আবাদে উৎসাহিত করছে।
মেহেরপুরে এক বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জে মাদকের টাকা না পেয়ে পারুল আক্তার নামের এক গৃহবধূকে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নির্যাতিত ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পারুল আক্তার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকার মৃত খালেক ব্যাপারীর মেয়ে।
পারুল আক্তার জানান, প্রায় ১৮ বছর আগে পাশর্^বর্তী আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গাবতলী এলাকার মতি মিয়ার ছেলে আমজাদ হোসেন রাজু বাকি অংশ পড়ুন...












