ভারতে ইসলামবিদ্বেষ চরমে:
উত্তর প্রদেশে প্রায় ৩০০ মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিলো প্রশাসন
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
হিন্দুত্ববাদী ভারতের উত্তর প্রদেশে প্রায় ৩০০টি মুসলিম স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন।
গত বুধবার (১৪ মে) স্থানীয় হিন্দুত্ববাদী প্রশাসন এক বিবৃতিতে দাবি করে, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ২২৫টি ‘অবৈধ’ মাদরাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ছয়টি ঈদগাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বালরামপুর, শ্রাবস্তী, বহরাইচ, লখিমপুর খেরি এবং পিলিভীত- এই সাত জেলায় অভিযান চালানো হচ্ছে। বুধবার একদিনেই মহারাজগঞ্জে দুটি, শ্রাবস্তী ও বহরাইচে একটি করে স্থাপনা ভাঙা হয়েছে।
মহারাজগঞ্জ জেলার ফারেন্ডা তহসিলের সেমরাহানি গ্রাম এবং নৌতনওয়া তহসিলের জুগৌলি গ্রামে নির্মিত দুটি তথাকথিত অবৈধ মাদরাসা ভেঙে ফেলা হয়। শ্রাবস্তীর ভিঙ্গা তহসিলের কালীমপুরওয়াতে সরকারি জমিতে নির্মিত একটি ‘অনুমতিহীন’ মাদরাসাও গুঁড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে, বহরাইচে বন বিভাগের জমিতে একটি মাজার অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল অভিযোগ তুলে সেটিও উচ্ছেদ করা হয়েছে।
এই অভিযানে অংশ নিচ্ছে স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন এবং ভূমি পরিদর্শন দপ্তর। অবৈধ স্থাপনা নির্মাণের পেছনে কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)