উত্তরপ্রদেশে ফের মসজিদে ভাঙচুর করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে ঐতিহাসিক মসজিদকে ঘিরে বড়সড় বিতর্ক। গত সোমবার উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সন্ত্রাসীরা জেলার সদর তহসিল এলাকার নবাব আবদুস সামাদ মসজিদের বাইরে ভাঙচুর চালায়।
তাদের দাবি, এই মসজিদ প্রাচীন এক মন্দিরের উপর তৈরি। অভিযোগের জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যক পুলিশ ও পিএসি বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে মসজিদ চত্বরের চারপাশে।
জানা গেছে, জেলার বিজেপি সভাপতি দাবি করেছে, এটি কোনো মসজিদ নয়, বরং হাজার হাজার বছরের পুরনো মন্দির। তার দাবি, ভেতরে পদ্মফুলের নকশা ও ত্রিশূলের উপস্থিতি সেই প্রমাণ বহন করছে। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালায় এবং প্রকাশ্য ঘোষণা করে, ‘সেখানেই পূজার আয়োজন করা হবে’।
সরকারি নথি অবশ্য অন্য কথা বলছে। খাসরা নম্বর ৭৫৩-এর জমি সরকারি রেকর্ডে ‘জাতীয় সম্পত্তি মকবরা মঙ্গি’ হিসেবে নথিভুক্ত। অর্থাৎ এটি একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। তবু সাম্প্রতিক ঘটনা ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষা ও সংঘর্ষ এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে।
আরও পড়ুন
সব ›
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় প্রস্তুত তেহরান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ইরান সরকারের
আল ইহসান ডেস্ক: মার্কিন নৌ-অবরোধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়- কারণ ইরানের অন্যান্য সীমান্ত দিয়ে পণ্য পরিবহন …
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
হামাসের বীরত্ব:
মোদির ১২ বছরে কোণঠাসা হয়েছে মুসলিমরা : হিউম্যান রাইটস ওয়াচ
আল ইহসান ডেস্ক: ভারতের হিন্দুত্ববাদী মোদির নেতৃত্বাধীন সরকারের এক দশকের শাসনামলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান…
সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা
আল ইহসান ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই…
ফিলিস্তিন যুদ্ধে যেভাবে সন্ত্রাসী ইসরায়েলকে সহায়তা করছে গুগল-মাইক্রোসফট
জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
আল ইহসান ডেস্ক: সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উ…
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।