‘বিশ্বের যেখান থেকেই ইরানে হামলা হবে, সেখানেই পাল্টা আঘাত’
বিশ্বের যে প্রান্ত থেকেই ইরানের ওপর আক্রমণ চালানো হবে, সেই স্থানকেই বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করে পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর উপ-প্রধান বিগ্রেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানী তেহরানে ‘ফাউন্ডেশন ফর দ্য প্রিভারভেশন অ্যান্ড পাবলিকেশন অব সেক্রেড ডিফেন্স ওয়ার্কস অ্যান্ড ভ্যালুজ’- এর এক প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
জেনারেল হায়দারি বলেন, বিশ্বের যে স্থান থেকেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হবে, সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি যে অবস্থান থেকেই আমাদের বিরুদ্ধে কোনো হুমকি তৈরি হবে, সেখানেই পাল্টা আঘাত হানা হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর এই উপপ্রধান তার বক্তব্যে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের দাবি করে আরো বলেন, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের প্রধান পরাশক্তি নয়। বরং ইসলামি বিপ্লবের দূরদর্শী নেতৃত্ব ও ইরানের জনগণের প্রতিরোধের ফলে বৈশ্বিক শক্তি কাঠামোয় ইরান নিজের জন্য একটি নতুন ও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গে টেনে তিনি জানান, ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানোর জন্য ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন, শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনী তা কখনোই গুরুত্বের সঙ্গে নেয়নি।
যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে জেনারেল হায়দারি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান অতুলনায় এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বেশ প্রভাবশালী। এর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হলো হরমুজ প্রণালি, যা বর্তমানে ইরানি যোদ্ধাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ইরানের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক পরাজয়ের দিকটি তুলে ধরে তিনি বলেন, এই দুই দেশের ক্ষমতাসীন দলগুলো নিজ নিজ দেশের জনগণের ভোটে প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। এর মানে হলো, ওই দেশগুলোর সাধারণ মানুষ তাদের নেতাদের নীতি ও কৌশল প্রত্যাখ্যান করেছেন।
জেনারেল হায়দারি দাবি করেন, বিদেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব উৎপাদন ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব দেওয়ার কারণেই ইরান আজ দুটি পারমাণবিক শক্তিধর দেশ ও আঞ্চলিক প্রতিপক্ষদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে।
তথ্যসূত্র: মেহের নিউজ ও ওয়ানা নিউজ
আরও পড়ুন
সব ›
পুলিশের ৮ কর্মকর্তা বদলি
পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী
নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, শত্রুর সব শক্তি ফাঁদে আটকা: ইরান
ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা
শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল
দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ডআপনার ঈমান আাক্বিদাহ বিশুদ্ধ করুন।