উত্তম চরিত্রের অনুপম আদর্শ-একজন বিধর্মীর দ্বীন ইসলাম গ্রহণ
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯২ শামসী সন , ১৭ জুলাই, ২০২৪ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
হযরত ইমামে আ’যম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি একবার এক অগ্নিউপাসককে কিছু ঋণ দিয়েছিলেন। অতঃপর একদিন ঋণ আদায়ের উদ্দেশ্যে তার বাড়িতে গমন করলেন। যখন উনি গৃহের দ্বারে উপস্থিত হলেন তখন উনার না’লাইন শরীফে কিছু ময়লা লেগে যায়। তিনি না’লাইন শরীফ একটু ঝেড়ে নিলেন। এতে ময়লা ঋণ গ্রহীতার বাড়ির দেয়ালে লেগে যায়। কিন্তু উনার নিজের না’লাইন শরীফ পরিষ্কার হয়ে গেল। হযরত ইমামে আ’যম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি দেয়ালে ময়লা দেখতে পেয়ে বিব্রত হলেন। তিনি ভাবলেন যদি আমি এই অবস্থায় চলে যাই তাহলে এই লোকটির দেয়াল খারাপ করার কারণে আমি অভিযুক্ত হবো। আর যদি আমি দেয়াল ঘষে ময়লা পরিষ্কার করি তাহলে দেয়াল থেকে কিছু মাটি বা বালু খসে পড়বে তার জন্যও আমি অভিযুক্ত হবো।
অতঃপর তিনি ঋণ গ্রহীতার দ্বারে করাঘাত করলেন। একটি মেয়ে গৃহ থেকে বের হয়ে এলে তিনি তাকে বললেন, তুমি তোমার মালিককে বলো- ইমামে আ’যম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দ্বারে উপস্থিত। লোকটি বের হয়ে এলো। তার ধারণা ইমামে আ’যম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঋণের তাগাদা দিতে আমার দরজায় করাঘাত করলেন। লোকটি ঋণের অর্থ ফেরত দিতে বিলম্বের কারণ ব্যাখ্যা করলো। ইমামে আ’যম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঋণের জন্য আর কিছু বললেন না।
অতঃপর ইমামে আ’যম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি অগ্নি উপাসক লোকটির দেয়ালে ময়লা লাগার বিষয়টি বললেন এবং আরো বললেন, কিভাবে আপনার বাড়ির দেয়াল পরিষ্কার করলে আপনি খুশি হবেন। অগ্নি উপাসক লোকটি বললো, আসুন সর্বপ্রথম আমার হৃদয়ের ময়লা পরিষ্কার করে নেই। এই বলে লোকটি মুসলমান হয়ে গেলো।
এই হলো ইমাম মুজতাহিদ উনাদের উত্তম চরিত্রের অনুপম আদর্শ মুবারক। উনাদের উত্তম আচরণে মুগ্ধ হয়ে একজন বিধর্মী ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে ইহকাল ও পরকালে কামিয়াবী হাছিল করলেন। এই ঘটনা থেকে মুসলমানদের ইবরত ও নছীহত হাছিল করতে হবে।
-জামাল চৌধুরী
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












