উচ্ছ্বাসের ৭ মাস পরই বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিপক্ষে কেন?
দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে সরকার। গত বছরের ১৭ আগস্ট এ পেনশন ব্যবস্থার উদ্বোধন করা হয়। শুরুর দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত সব পেশাজীবী সংগঠন এটিকে সাধুবাদ জানিয়েছিল। সে সময় এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ঘরানার শিক্ষক নেতারাও। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা, এমনকি উপাচার্যরাও এটিকে যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন।
তবে মাত্র সাত মাস না পেরোতেই নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। শিক্ষক নেতারা বলছেন, সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। সরকারের এ উদ্যোগটি সর্বসাধারণের জন্য ভালো। তাদের আপত্তি হলো, প্রত্যয়’ নামে নতুন যে স্কিম ঘোষণা করা হয়েছে, তাতে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি নিয়েই তাদের অনুযোগ। নতুন এ স্কিমে অবসরের পর এককালীন অর্থ পাওয়া যাবে না। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের তুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈষম্যের শিকার হতে হবে। এজন্য তারা এ স্কিমে অন্তর্ভুক্ত হতে চান না। পেনশন পেতে চান আগের নিয়মে।
তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, প্রত্যয়’ স্কিমের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অবসরের পর মাসিক ভাতা পাবেন। আগে প্রভিডেন্ট ফান্ডে সংস্থার দেওয়া অর্থ কর্মচারীর ‘কন্ট্রিবিউশন’, এরচেয়ে কম হলেও প্রত্যয় স্কিমে প্রতিষ্ঠানকে কর্মীর সমপরিমাণ টাকা জমা দিতে হবে। এমন শর্ত থাকায় পেনশনার অধিক লাভবান হবেন।
গত বছরের আগস্টে চালু হওয়া সর্বজনীন পেনশনে নতুন প্রত্যয় স্কিম যুক্ত করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। গত ১৩ মার্চ এ নিয়ে দুটি পৃথক প্রজ্ঞাপনে প্রত্যয় স্কিমের রূপরেখা ঘোষণা করা হয়। ২০ মার্চ অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ স্কিমের বিষয়ে বিস্তারিত জানিয়েছে।
প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগামী ১ জুলাই বা তার পরে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার চাকরিতে যারা যোগদান করবেন, তাদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিমে যুক্ত করা হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এর অন্তর্ভুক্ত হবে।
প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পরপরই এটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। শিক্ষকদের আশঙ্কা, প্রত্যয় স্কিম কার্যকর হলে আগামীতে যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন, তাদের আর্থিক সুবিধা কমে যাবে।
শিক্ষক নেতারা জানান, বর্তমানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন প্রায় ১৬ হাজার। কর্মকর্তা রয়েছেন ৩০ হাজারেরও বেশি। কর্মচারীসহ সবমিলিয়ে এ সংখ্যা প্রায় চার লাখ। অথচ সরকারের অন্য চাকরিজীবীর সংখ্যা অনেক বেশি। তাদের ক্ষেত্রে আগের নিয়মেই পেনশন ব্যবস্থা চালু রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক বলেন, প্রত্যয় স্কিমের যে রূপরেখা, তা অমরা দেখেছি। বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদান করা শিক্ষকরা এককালীন আর্থিক সুবিধা পাবেন কি না, সেটি স্পষ্ট নয়। পেনশন, এককালীন সুবিধা নিয়ে বিস্তারিত বলাও হয়নি।
তিনি বলেন, এটি সর্বজনীন পেনশন। তাহলে এটা তো সবার জন্যই প্রযোজ্য হওয়া উচিত। সরকারি কর্মকর্তাদের বাইরে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হলে বৈষম্য ও অসন্তোষ বাড়বে। অবসরকালীন নিশ্চয়তা একই রকম না থাকলে আগামীতে মেধাবীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসতে নিরুৎসাহিত হবেন। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।