উচ্চ রক্তচাপ: অতিরিক্ত দুশ্চিন্তা ও উত্তেজনা ডেকে আনতে পারে বিপদ
, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সব মানুষের দুশ্চিন্তা ও উত্তেজনা নেওয়ার ক্ষমতা সমান হয় না। কারণ হঠাৎ রাগ, ভয়, দুশ্চিন্তা বা তীব্র উত্তেজনা- এই অনুভূতিগুলো কেবল মানসিক নয়, শারীরিক প্রতিক্রিয়াও তৈরি করে।
বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) আছে বা বয়স বেশি, তাদের ক্ষেত্রে এই আবেগজনিত প্রতিক্রিয়া মুহূর্তেই রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো- কেন এমন হয়, আর তখন কি করা উচিত?
কেন দুশ্চিন্তা রক্তচাপ বাড়ায়?
স্ট্রেস বা মানসিক চাপ তৈরি হলে শরীর ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়ায় যায়। অ্যাড্রেনালিন ও কর্টিসল নামের স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তনালীগুলো সংকুচিত হয় ও রক্তচাপ সাময়িকভাবে বাড়ে।
সুস্থ মানুষের শরীরে এই পরিবর্তন অল্প সময়ের। কিন্তু দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ বা ধমনী শক্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকলে এই সাময়িক বৃদ্ধি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বয়স্কদের ক্ষেত্রে রক্তনালীর স্থিতিস্থাপকতা কমে যাওয়ায় হঠাৎ চাপ বৃদ্ধিতে মাথা ঘোরা, বুক ধড়ফড়, এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।
কারা বেশি ঝুঁকিতে?
>> দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগী।
>> হৃদরোগ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি।
>> ৬০ বছরের বেশি বয়সী মানুষ।
>> অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকা ব্যক্তি।
এমন পরিস্থিতিতে কি করবেন?
হঠাৎ যদি রক্তচাপ বেড়ে যায়, আতঙ্কিত না হয়ে পরিকল্পিতভাবে পরিস্থিতি সামলানো জরুরি।
হঠাৎ এরকম পরিস্থিতির তৈরী হলে বিছানায় সোজা হয়ে বসুন। ৪ সেকেন্ডে শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন, ৬-৮ সেকেন্ডে ছাড়ুন। কয়েক মিনিট এভাবে করলে সিমপ্যাথেটিক সিস্টেমের উত্তেজনা কমে।
* রক্তচাপ মাপুন:
বাড়িতে রক্তচাপ মাপার মেশিন থাকলে পাঁচ মিনিট বিশ্রামের পর মাপুন। হাত হৃদপি-ের সমতলে রাখুন।
* পানি পান করুন:
হালকা ডিহাইড্রেশনও চাপ বাড়াতে পারে। ধীরে ধীরে এক গ্লাস পানি পান করুন।
* কথা বলা বা হাঁটা এড়িয়ে বিশ্রাম নিন:
চাপ বেশি থাকলে অপ্রয়োজনীয় কথাবার্তা বা দ্রুত হাঁটা এড়িয়ে চলুন। শান্ত পরিবেশে বিশ্রাম নিন।
* নির্ধারিত ওষুধ সেবন বাদ দিবেন না:
ডাক্তারের দেওয়া নিয়মিত ওষুধ সময়মতো গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত ডোজ নেবেন না।
* বিপজ্জনক লক্ষণ থাকলে জরুরি চিকিৎসা নিন:
যদি বুকব্যথা, তীব্র মাথাব্যথা, ঝাপসা দেখা, কথা জড়িয়ে যাওয়া বা হাত-পা অবশ হয়ে যাওয়ার মতো লক্ষণ থাকে, তাহলে দ্রুত হাসপাতালে যান।
গবেষণা বলছে, বারবার মানসিক চাপ রক্তচাপ নিয়ন্ত্রণকে কঠিন করে তোলে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই কেবল ওষুধ নয়, মানসিক স্বাস্থ্যের যতœও সমান গুরুত্বপূর্ণ।
উচ্চ রক্তচাপ মানেই ভয় নয়। বরং সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও মানসিক চাপ নিয়ন্ত্রণই ঝুঁকি কমানোর কার্যকর পথ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












