উখিয়ায় দুইপক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে স্থানীয় একটি মসজিদের ইমামসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান এবং শাহিনা আক্তার আপন ভাই বোন। তারা সম্পর্কে আবদুল্লাহ আল মানুনের চাচাতো ভাই-বোন। এবার ঈদে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন শাহিনা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে জায়গা জমি সংক্রান্ত বিষয়টি মামুন-মান্নানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষে তিনজন নিহতের পাশাপাশি আরও কয়েকজন আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে বাউন্ডারি দেয়াল নির্মাণ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হন। এ ধরণের ঘটনা এই এলাকায় অতীতে কখনও ঘটেনি। ঘটনাটি খুবই দুঃখজনক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।