দিনে গরম, রাতে কোথাও ঠান্ডা ও কৃয়াশার মতো, কেন এমন হচ্ছে
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সন্ধ্যার পর সূর্যের তাপ কমে গেলে এবং আকাশ মেঘমুক্ত থাকলে সূর্যের বিকিরণজনিত শীতলতা তৈরি হয়। রাত যত বাড়ে, এই শীতলতা তত বাড়ে। দিনে সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে পড়ে। সেই গরম হাওয়া রাতে বিকিরণের কারণে কমতে থাকে। তাতেই তাপ কমে, শীতলতা কমে।
এ সময়ে দিনের তাপের সঙ্গে দেখা যায় রাতের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। যেমন গত ২৮ মার্চ যশোরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। রাতে তা ১৮ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ওই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় দ্বিগুণ, ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, রংপুর থেকে ময়মনসিংহ, নেত্রকোনাসহ হাওরের সুনামগঞ্জ পর্যন্ত বিস্তৃত এলাকায় রাতে তাপমাত্রা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। আবার এসব এলাকাতেই এ সময়ে, বিশেষ করে ভোরের দিকে কুয়াশার মতো ঘন পর্দা দেখা যায়।
রাত ও দিনের তাপমাত্রার এ পার্থক্য এবং রাতে এ ধরনের ঠান্ডা আবহাওয়া প্রকৃতিতে, বিশেষ করে এ সময়ে নতুন কিছু নয়, জানান আবহাওয়াবিদেরা। তবে যাকে ‘কুয়াশা’ বলা হচ্ছে, তা কিন্তু আসলে কুয়াশা নয়, একে বরং ‘ধোঁয়াশা’ বলেন তারা। কেন এটা হয়?
মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলছিলেন, এ সময়ে বাতাসে যদি পানীয় বাষ্প বেশি থাকে, তবে এর সঙ্গে মিলে যায় বৃষ্টিহীন এ সময়ে বাতাসে থাকা ক্ষুদ্র বস্তুকণা। ঠান্ডার স্পর্শে এসব বস্তুকণা ঘন হয়ে যায়। একটা পর্দার মতো অবস্থা সৃষ্টি করে। তবে ধীরে ধীরে দিনের আলো ফুটে উঠলে এ পর্দাও অদৃশ্য হয়ে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)