ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে ২৫ জন হাসপাতালে
পাবনার ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২০-২৫ জন। এদের মধ্যে আশংকজন ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পাবনা ঈশ্বরদীর অরনকোলা বেদুনদিয়ার মোহাম্মাদ ফকিরের মোড়ে এ ঘটনা ঘটে। মৌমাছির কামড়ে আহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার শামসুদ্দিন হায়দার।
প্রত্যক্ষদর্শী ফোরকান আলী ও শাহিন হোসেন বলেন, ঈশ্বরদীর অরনকোলা বেদুনদিয়ার মোহাম্মাদ ফকিরের মোড়ের একটি গাছে মৌমাছির চাক বসেছে। শনিবার দুপুরে মৌচাকে থাবা দেয় একটি বাজপাখি।
সঙ্গে সঙ্গে মৌমাছির দল বিক্ষিপ্ত হয়ে জনগণকে কামড়াতে শুরু করে। এতে মোড়ের লোকজন ও পথচারীসহ অন্তত অর্ধশত লোক আহত হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক খন্দকার শামসুদ্দিন হায়দার বলেন, মৌমাছির কামড়ে প্রায় ২০-২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে সান্টু, মিনারুল, সামসুজ্জোমানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।