ঈদযাত্রায় এক দিন একটু সমস্যা হলে কী আসে-যায় -ওবায়দুল
নিজস্ব প্রতিবেদক:
গত ঈদুল ফিতরে যানজটের ভোগান্তি এক দিন হয়েছিল। সেটি ছিল পোশাকশিল্পের শ্রমিকদের ছুটির দিন। ধাপে ধাপে পোশাকশিল্পের শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়টি বলা হলেও তা মানে না মালিকপক্ষ। সাংবাদিকদের এ ধরনের প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এক দিন একটু সমস্যা হোক না, হোক। বাড়ি যাবে (লোকজন) আনন্দ করে, সেখানে এক দিন কষ্ট হলো, তাতে কী আসে-যায়।’
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ-নির্বিঘœ করার জন্য করণীয় নির্ধারণসংক্রান্ত সভায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে এই সভা হয়।
যানজট-দুর্ঘটনা নিয়ে লেখালেখি হলেও দেশের যোগাযোগব্যবস্থায় উন্নয়ন নিয়ে গণমাধ্যমে প্রশংসা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে অনেকে অপকর্ম করে বলে অভিযোগ তোলেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদে গার্মেন্টস ছুটি দিলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যান। এতে যানজট বাড়ে। এ সময় গাজীপুর ও চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার যানজটের আরেকটি বড় উৎস বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বৃষ্টির সময় এসেছে। এখন কিসের খোঁড়াখুঁড়ি। ঢাকার দুই সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ির কাজ ঈদের সময় বন্ধ রাখতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।