৫৮ মন্ত্রণালয়-বিভাগের ৩ লাখ ৭০ হাজার পদ শূন্য
বর্তমানে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ৩ লাখ ৭০ হাজার ৪শ ৪৭টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে। এই শূন্য পদগুলো পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫শ ১৯টি অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২টি পদ পূরণ করা হয়েছে এবং তিন লাখ ৭০ হাজার ৪শ ৪৭টি পদ শূন্য রে য়ছে।
কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীন প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ও শূন্য পদ পূরণ করতে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এছাড়া আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০গ্রেড) সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।