রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ই-পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ ফিরিয়ে আনতে পাসপোর্ট অফিসের সামনে সমাবেশ

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, রাত ১২:৩৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০৫

বাংলাদেশের ই-পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ অংশ ফিরিয়ে আনার দাবীতে সমাবেশ করেছে ইন্তিফাদা ফাউন্ডেশন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁওয়ে জাতীয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সামনে এক সমাবেশে তারা এ দাবী জানান ।
সমাবেশে বক্তাগণ বলেন, কমপক্ষে ১২টি দেশের পাসপোর্টে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে মালয়েশিয়া, লিবিয়া ও পাকিস্তানী পাসপোর্টে সরাসরি ইসরাইলের নামে লিখিত নিষেধাজ্ঞা আছে। তবে লিবিয়া তার পাসপোর্টে ‘ইসরাইল’ নামটিকেও স্বীকৃতি দেয়নি। সেখানে ‘ইসরাইল’ শব্দের পরিবর্তে ‘দখলকৃত ফিলিস্তিন’ লেখা হয়।
সমাবেশে বক্তাগণ বলেন, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টেও একসময় লেখা থাকতো- 'দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। কিন্তু পতিত আওয়ামীলীগ সরকারের আমলে ২০২১ সালে ই-পাসপোর্টে তা পরিবর্তিত করে “ভ্যালিড ফর অল কান্ট্রিজ” লিখে পাসপোর্টে ইসরাইল ভ্রমণে লিখিত নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়।
সমাবেশে বক্তাগণ বলেন, ২০২১ সালের এ সংবাদ দখলদার ইসরাইল আনন্দ প্রকাশ করে এবং অবৈধ রাষ্ট্রটির বৈদেশিক মন্ত্রনালয়ের রুথ জাক এবং গিলাড কোহেনের মত একাধিক কর্মকর্তা বিষয়টিকে স্বাগত জানায় এবং বাংলাদেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ হিসেবে ঘটনাটিকে উল্লেখ করে। সমাবেশে বক্তাগণ আরো বলেন, যে খুনি ইসরাইলের হাতে লক্ষ লক্ষ ফিলিস্তিনি নিরাপরাধ শিশুর রক্ত লেগে আছে, সেই খুনির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নূন্যতম চেষ্টাও আমরা মেনে নেবো না। পতিত আওয়ামীলীগ সরকারকে যেভাবে ছুড়ে ফেলা হয়েছে, আমাদের দাবী হচ্ছে, আওয়ামলীগ আমলে তৈরী করা সেই পাসপোর্টও ছুড়ে ফেলা হোক এবং পুনরায় পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ অংশ ফিরিয়ে আনা হোক।
সমাবেশে বক্তাগণ বলেন, ‘এক্সসেপ্ট ইসরায়েল’ অংশ বাদ দেয়ার সময় গত সরকারের দাবী ছিলো, আন্তর্জাতিক মান বজায় রাখতেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক মানের সাথে ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশ রাখা কিংবা না রাখার মধ্যে কোন সম্পর্ক নেই। যেমন- গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাঙ্ক ২০২৫ অনুসারে ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশ থাকার পরও মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান ৭ নম্বরে, অথচ ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশ বাদ দেয়ার পরও বাংলাদেশের অবস্থান ৮৮ নম্বরে। অর্থাৎ পতিত আওয়ামী সরকার সম্পূর্ণ মিথ্যা দাবী করে ‘এক্সেপ্ট ইসরায়েল’ সরিয়ে ফেলে।
সমাবেশে বক্তাগণ বলেন, ট্রেডিং ইকোনোমিকস ওয়েবসাইটের তথ্য মতে বাংলাদেশের সাথে দখলদার ইসরাইলের মধ্যে বর্তমানে বাণিজ্য অব্যাহত আছে। তারা বলেন, যে উপায়েই হোক অথবা যত সামান্যই হোক দখলদার ইসরাইলের সাথে পণ্য আমদানি-রফতানির ঘটনা খুবই উদ্বেগজনক বিষয়। কারণ এর মাধ্যমে দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেয়ার অর্থনৈতিক অজুহাত তৈরী হতে পারে। তাই ইসরাইলের সাথে সামান্যতম আমদানি-রফতানিও বন্ধ করার দাবী জানান তারা।
সমাবেশে বক্তাগণ বলেন, রক্ত পিপাসু ইসরাইল গাজায় প্রতিনিয়ত গণহত্যা চালাচ্ছে। গাজার অধিবাসীরা খাদ্য ও তীব্র ঔষধ সংকটে আছে। বর্তমানে বাংলাদেশের সাথে যদি গাজা বা তার কর্তৃপক্ষ হামাসের সাথে সম্পর্ক থাকতো, তবে বাংলাদেশীরা খুব সহজেই সেখানে সহযোগীতা প্রেরণ করতে পারতো। সমাবেশে গাজা’র সাথে রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপনে বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান বক্তাগণ।
সমাবেশে বক্তারা বলেন, খুনি ও দখলদারের কোন ভূমি অধিকার থাকতে পারে না। ইসরাইল দখলদার, সে ফিলিস্তিন ভূমির কেউ নয়। তাই টু-স্টেট সল্যুশন নয়, বরং সম্পূর্ণ ভূমির মালিকানা ফিলিস্তিনীদেরকে বুঝিয়ে দিতে হবে।
সমাবেশে বক্তাগণ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রো-ইসরাইলি কোম্পানির সকল পণ্যসহ আওয়ামী আমলে ক্রয়কৃত নজরদারী প্রযুক্তি পেগাসসকে নিষিদ্ধের দাবী তুলেন। পাশাপাশি ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে সর্বোচ্চ ইসরাইলি বিমান ভূপাতিত করার রেকর্ডধারী বাংলাদেশী বৈমানিক সাইফুল আজমের নাম ও বিমানের ছবিকে পাসপোর্টের জলচ্ছাপে অন্তর্ভূক্ত করার দাবী জানান।
সমাবেশে ইন্তিফাদা ফাউন্ডেশনের শতাধিক সদস্যসহ অন্যান্য অতিথি দলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৮ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৮ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৮ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৮ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৮ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৮ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৮ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৯ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৯ ঘণ্টা আগে