ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে সন্ত্রাসী ইসরায়েলের হামলা - সানায় নিহত ৯
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নয়জন নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে সানা এবং বন্দর শহর হোদেইদাহতে আক্রমণাত্মক অভিযান চালানো হয়েছে। এর মধ্যে সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আর হোদেইদাহতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালায় ... এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি হামলায় আস-সালিফ বন্দরে সাত জন নিহত হয়েছে এবং বাকিরা রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় মারা গেছে।
ইসরায়েলের দাবি হলো, তারা হুথি গোষ্ঠীর ‘সামরিক অবস্থানে’ এই হামলা চালিয়েছে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দুই দিন আগে ইহুদিবাদীদের সামরিক অবস্থানকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছিল। এরপরই হুথিদের অবস্থানে পাল্টা আক্রমন করলো আইডিএফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুর্দি নেতা আমেদি ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫০
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে দুই শতাধিক গ্রেপ্তার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালী নিয়ে ইরানের কড়া অবস্থান, ‘রিয়ালে টোল’ দাবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান পোড়ার এই দৃশ্য বীর যোদ্ধাদেরই অবদান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)