ইস্তিব্রা যেভাবে বা যে নিয়মে করতে হয় :
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৮ জুন, ২০২৪ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর ইস্তিব্রা কিভাবে করতে হবে সে সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- যেমন “যখীরা” কিতাবের ১ম খ-ের ২১১ র্পষ্ঠায় উল্লেখ আছে,
رَوَى ابْنُ الْمُنْذِرِ مُسْنَدًا: إنَّهٗ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ - قَالَ: إذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْتُرْ ذَكَرَهُ ثَلَاثًا وَيَجْعَلُهٗ بَيْنَ أُصْبُوْعَيْهِ السَّبَّابَةِ وَالْإِبْهَامِ فَيُمِرُّهُمَا مِنْ أَصْلِهِ إلَى كَمَرَتِهِ
অর্থ: “হযরত ইবনে মুনযির রহমাতুল্লাহি আলাইহি তিনি সনদসহ হাদীছ শরীফ বর্ণনা করে বলেন, নিশ্চয়ই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের কেউ যদি ছোট ইস্তিন্জা করে (প্রস্রাব করে) তাহলে সে যেন বাম হাত দিয়ে তার পুরুষলিঙ্গটাকে তিনবার মৃদুভাবে টেনে ছোট ইস্তিন্জা (প্রস্রাব) নির্গত করে। অত:পর পুরুষলিঙ্গটাকে তর্জনী (শাহাদাত) ও বৃদ্ধাঙ্গুলী দ্বয়ের মাঝখানে রেখে উভয় আঙ্গুল দিয়ে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে পুরুষলিঙ্গের গোড়া থেকে মাথা পর্যন্ত স্বাভাবিকভাবে চাপ দিয়ে সামনের দিকে টেনে নিয়ে যাবে”। (পবিত্র ইবনে মাজাহ শরীফ, মুছান্নাফে ইবনে আবি শায়বা)
“মাওয়াহেবে জালীল ফী শরহে মুখতাছার খলীল” কিতাবের ১ম খ-ের ১৮১ পৃষ্ঠায় উল্লেখ আছে-
وَمُقْتَضَى كَلَامِهِ أَنَّ السَّلْتَ وَالنَّتْرَ وَاجِبَانِ
অর্থ: “ইস্তিব্রা সম্পর্কে উপরোক্ত বর্ণনা থেকে এটাই ফায়ছালা হলো যে, ছোট ইস্তিন্জা করার পর (প্রস্রাব করার পর) (বাম হাতের তর্জনী (শাহাদাত) ও বৃদ্ধাঙ্গুলী দিয়ে পুরুষলিঙ্গের গোড়া থেকে মাথা পর্যন্ত) হালকাভাবে টেনে ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের করা ও ছোট ইস্তিন্জার (প্রস্রাবের) রাস্তা থেকে অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) কোশেশ করে নির্গতকরা উভয়টি ওয়াজিব”।
ইস্তিব্রা করার সময় মানুষের সামনে উঠা বসা করা, হাঁটাচলা করা, উপুড় হওয়া, বিভিন্ন কসরত করা বিকৃতি, কদর্যতা, দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করার শামীল, যা নিষিদ্ধ।
যেমন “মাওয়াহেবে জালীল ফী শরহে মুখতাছার খলীল” কিতাবের ১ম খ-ের ৪০৮ পৃষ্ঠায় উল্লেখ আছে-
قَالَ فِي الْمَدْخَلِ: إذَا قَامَ يَسْتَبْرِئُ فَلَا يَخْرُجُ بَيْنَ النَّاسِ وَذَكَرُهُ فِي يَدِهِ وَإِنْ كَانَتْ تَحْتَ ثَوْبِهِ فَإِنَّ ذَلِكَ شَوْهَةٌ وَمُثْلَةٌ وَكَثِيرًا مَا يَفْعَلُ بَعْضُ النَّاسِ هَذَا وَقَدْ نَهَى عَنْهُ،
অর্থ:“মাদখাল কিতাবে” উল্লেখ আছে, ছোট ইস্তিন্জার (প্রস্রাবের) পর ইস্তিব্রা করার জন্য যখন সে দাড়াবে তখন কাপড়ের নিচে হাত দিয়ে পুরুষলিঙ্গ ধরে মানুষের সামনে বের হবে না। কেননা এগুলো করা কদর্যতা, বিকৃতি ও দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করার শামীল। কিছু মানুষ ছোট ইস্তিন্জার (প্রস্রাবের) পর ইস্তিব্রা করার জন্য কাপড়ের নিচে হাত দিয়ে পুরুষলিঙ্গ ধরে মানুষের সামনে বের হয়ে (বসে, উঠে, উপুড় হয়, গলা খাকড়ায় ইত্যাদি) এ ধরণের নানান কাজ করে থাকে যা নিষিদ্ধ করা হয়েছে”।
উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হলো যে, পুরুষদেরকে অবশ্যই ইস্তিব্রা করতে হবে। এই ইস্তিব্রা করা কারো জন্য ফরয, কারো জন্য ওয়াজিব এবং কারো জন্য সুন্নত মুয়াক্কাদাহ। মহিলাদের জন্য মুস্তাহাব। মহিলারা সামান্য বিলম্ব করে পানি ব্যবহার করলেই মুস্তাহাব আদায় হবে। কিন্তু পুরুষদেরকে অবশ্যই ইস্তিব্রা করতে হবে। তবে ইস্তিব্রা করার সময় মানুষের সামনে উঠা বসা করা, হাঁটাচলা করা, উপুড় হওয়া, বিভিন্ন কসরত করা,গলা খাকড়ানো ইত্যাদি করা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৯)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৪)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৮)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












